Advertisement
  • দে । শ
  • জুন ১৭, ২০২৬

পুরী থেকে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ, তোলাবাজি ও দুর্নীতির একাধিক অভিযোগে চাঞ্চল্য

আরম্ভ ওয়েব ডেস্ক
পুরী থেকে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ, তোলাবাজি ও দুর্নীতির একাধিক অভিযোগে চাঞ্চল্য

পুরী থেকে গ্রেপ্তার হলেন কলকাতার ১০৮ নম্বর ওয়ার্ডের, কসবা এলাকার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। রাজ্য পুলিশ ও ওড়িশা পুলিশের যৌথ অভিযানে তাঁকে আটক করা হয়। অভিযোগ রয়েছে, তিনি তোলাবাজি, দুর্নীতি ও নথি জালিয়াতি-সহ একাধিক অপরাধে যুক্ত ছিলেন। বর্তমানে তাঁকে কলকাতায় আনা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুশান্ত ঘোষের বিরুদ্ধে তোলাবাজি, হুমকি সহ একাধিক অভিযোগে আনন্দপুর থানায় এফআইআর দায়ের করা হয়েছিল। অভিযোগকারী ছিলেন রাজডাঙ্গা স্কুল রোড এলাকার বাসিন্দা। পাশাপাশি হকারদের কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগও তাঁর বিরুদ্ধে ওঠে। আরও অভিযোগ, নথি জাল করে প্রায় সাড়ে তিন লক্ষ টাকায় ফুটপাথের দোকান বিক্রির সঙ্গেও তিনি যুক্ত ছিলেন।

অভিযোগ দায়েরের পর থেকেই তিনি পলাতক ছিলেন। পরে তাঁর বিরুদ্ধে ফেরার নোটিসও জারি করা হয়। তদন্তে নেমে প্রথমে তাঁর গাড়ির চালককে ওড়িশা সীমান্তবর্তী বেলদা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় এবং জিজ্ঞাসাবাদ করা হয়।

পুলিশের দাবি, পুরীতে সুশান্ত ঘোষ একটি অন্য সিম ব্যবহার করছিলেন। সেই সিমের সূত্র ধরেই তাঁর অবস্থান ট্র্যাক করা সম্ভব হয়। এরপরই রাজ্য পুলিশ ও ওড়িশা পুলিশের যৌথ অভিযানে তাঁকে পুরী থেকে গ্রেপ্তার করা হয়। এর আগে ওড়িশায় সুশান্ত ঘোষের গাড়িকে ধরে পুলিশ। তখন সুশান্ত ঘোষ  পালন,গড়িয়ে স্ত্রী,সন্তান রেখে। সেই সময় তাঁর গাড়ির চালককে গ্রেফতার করে পুলিশ। অবশেষে কলকাতা পুলিশের টাস্কফোর্সের হাতে ধরা পড়লেন সুশান্ত ঘোষ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!