Advertisement
  • প্রচ্ছদ রচনা
  • জুন ১১, ২০২২

হাওড়া নিয়ে মমতা আরও কঠোর—কেউ কেউ দাঙ্গা করাতে চাইছে, আমরা এসব বরদাস্ত করব না ।

উপদ্রুত শহরে ছুটছেন ১২ শীর্ষ পুলিস কর্তা। বন্ধ ইন্টারনেট পরিষেবা।

আরম্ভ ওয়েব ডেস্ক
হাওড়া নিয়ে মমতা আরও কঠোর—কেউ কেউ দাঙ্গা করাতে চাইছে, আমরা এসব বরদাস্ত করব না ।

হাওড়া জুড়ে উত্তেনার আঁচ। বিক্ষোভের নামে কিছু সংখ্যক মানুষের বাড়াবাড়ি অব্যাহত । রাজ্য প্রশাসন আরও বেশি তৎপর। জারি হয়েছে ১৪৪। ইন্টারনেট পরিষেবা বন্ধ। মুখ্যমন্ত্রী মমতা বলেছেন, কোনও কোনও রাজনৈতিক দলের প্ররোচনায় হাওড়ায় হিংসাত্মক ঘটনা ঘটছে । এসব একদম বরদাস্ত করা হবে না । কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

রাজ্য বিজেপি নিঃশ্চুপ নয় । পরিস্থিতি থেকে ফায়দা তুলতে চাইছে। দলের সাংসদ সৌমিত্র খাঁ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হস্তক্ষেপ দাবি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আর্জি জানিয়েছেন।

মমতা টুইট করে বলেছেন, আগেও বলেছি, আবার বলছি, হাওড়ার হিংসাত্মক ঘটনার পিছনে কিছু রাজনৈতিক দলের হাত আছে। তারা দাঙ্গা করাতে চায়। আমরা এসব বরদাস্ত করব না। কঠোর পদক্ষেপ নেব । পাপ করল বিজেপি, কষ্ট করবে জনগণ? এরকম চলবে না। দয়া করে রাস্তা অবরোধ করবেন না। আন্দোলন করতে হলে দিল্লি যান । অবরোধ তুলে দিয়ে, মানুষকে ঘরে ফিরতে দিন।’

উত্তপ্ত পরিস্থিতির জন্য মমতা কি বিজেপিকেই কাঠগড়ায় দাঁড় করালেন? যাঁরা তাঁর আবেদন অমান্য করে লাগাতার বিক্ষোভ দেখাচ্ছেন, তাঁদের বিরুদ্ধে প্রশাসন কড়া ব্যবস্থা নেবে, একথা আবার স্মরণ করিয়ে দিলেন।

১২ শীর্ষ পুলিস কর্তাকে হাওড়ায় পাঠিয়েছে রাজ্য স্বরাষ্ট্র দফতর। উপদ্রুত এলাকায় ছুটছেন এডিজি নীরজকুমার সিং, নীশাত পারভেজ, মিরাজ খালিদ, সুমনজিৎ রায়, অঞ্জলী সিং, হোসেন মেহেদি রেহমান ও অজিত সিং যাদব। হাওড়া গ্রামীণের দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য পুলিসের এডিজি অজয় কুমার, কল্যাণ মুখোপাধ্যায়, ফারহাত আব্বাস, চন্দ্রশেখর বর্ধন ও অনামিত্র দাসকে।


  • Tags:
❤ Support Us
Advertisement
error: Content is protected !!