Advertisement
  • দে । শ
  • জুন ৩০, ২০২৬

হিঙ্গলগঞ্জে রায়মঙ্গল নদীর বাঁধ সংস্কার শুরু

আরম্ভ ওয়েব ডেস্ক
হিঙ্গলগঞ্জে রায়মঙ্গল নদীর বাঁধ সংস্কার শুরু

রায়মঙ্গল নদীর বাঁধ সংস্কার শুরু উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের দুলদুলিতে। জরুরি ভিত্তিতে বাঁধে মাটি ফেলে মজবুত করা হচ্ছে। দীর্ঘদিন ধরে নদী বাঁধের বেহাল দশা। এর আগে এলাকার বিধায়ক, পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক প্রশাসনকে জানিয়েও কোন ফল হয়নি।

বাঁধের ওপর দিয়ে দুলদুলি ফেরিঘাটের রাস্তা জোয়ারের জলের চাপে ধসে যায়। রাস্তার কংক্রিট ভেঙে পড়ে। ফেরিঘাটের জেটিও বিপজ্জনক হয়ে পড়ে। অসুবিধার মধ্যে পড়ে স্থানীয় মানুষ। এলাকার মানুষ দ্রুত বাঁধ মেরামতির দাবি তোলেন। হিঙ্গলগঞ্জের নব নির্বাচিত বিধায়ক রেখা পাত্রের নজরে আনেন স্থানীয় বাসিন্দারা। শেষমেষ সেচদপ্তর আজ থেকে বাঁধের কাজ শুরু করেছে।

বাঁধের ওপর মাটি ফেলার কাজ চলছে। সেচ দফতর সূত্রে জানা গেছে যেহেতু নদীর জোয়ার ওপর সব কিছু নির্ভর করছে। তাই ভাটার সময়  জলের চাপ কম থাকলে তবেই কাজ করা যাচ্ছে। তাই সময় বেশি লাগছে। আশা করা হচ্ছে দু’‌–‌একদিনের মধ্যে ই বাঁধের কাজ শেষ করা সম্ভব হবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!