- বি। দে । শ
- জুলাই ১৫, ২০২৬
রাশিয়ার তেল ক্রয়ে ভারতের ওপর শুল্ক হ্রাস, ঘোষণা মার্কিন যুক্তরাষ্ট্রের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার ওপর একটা ব্যাপক নিষেধাজ্ঞা বিল সমর্থন করেছিলেন। সেই বিলে বলা হয়েছিল রাশিয়ার তেল ক্রয়কারী দেশগুলোর ওপর ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হতে পারে। এই বিল বাস্তবায়িত হলে সব থেকে সমস্যায় পড়ত ভারত। কারণ, মস্কোর অন্যতম বৃহত্তম অপরিশোধিত তেলের ক্রেতা ভারত। অবশেষে কিছুটা স্বস্তি পেতে চলেছে দিল্লি। মার্কিন সিনেট রাশিয়ার তেল ও গ্যাসের ক্রেতাদের ওপর প্রস্তাবিত শুল্ক কমিয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিল সংশোধন করেছে। এই পরিবর্তন প্রধান আমদানিকারকদের ওপর চাপ কমাতে পারে এবং একই সঙ্গে ডোনাল্ড ট্রাম্পকে জরিমানা মুকুব করার সুযোগ করে দিতে পারে।
মার্কিন যুক্তরাষ্ট্র সেনেট রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা বিলে এমন কিছু পরিবর্তনের প্রস্তাব দিয়েছে যা রাশিয়ার অপরিশোধিত তেলের বৃহত্তম দুই ক্রেতা ভারত ও চীনকে কিছুটা স্বস্তি দিতে পারে বলে। মঙ্গলবার রিপাবলিকান ও ডেমোক্র্যাটিক সেনেটররা আইনটির একটা সংশোধিত সংস্করণ পেশ করেছেন, যা রাশিয়ার তেল ও গ্যাস ক্রেতা দেশগুলোর ওপর সর্বোচ্চ শুল্ক আগের প্রস্তাবিত সার্বিক ৫০০ শতাংশ শুল্ক থেকে কমিয়ে ১০০ শতাংশে নামিয়ে এনেছে।
সংশোধিত বিলটির লক্ষ্য হল, রুশ জ্বালানির ওপর নির্ভরতা কমাতে দেশগুলোর ওপর চাপ সৃষ্টি করা এবং একই সঙ্গে রুশ কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা। বিলের সর্বশেষ সংস্করণটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ক্ষমতাও দিয়েছে, যদি তিনি মনে করেন যে তা করা মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থে। চীনের পাশাপাশি ভারতও বিশ্বের অন্যতম বৃহত্তম রুশ অপরিশোধিত তেল আমদানিকারক দেশ। সংশোধিত প্রস্তাব অনুযায়ী, পূর্ববর্তী খসড়ায় যেমন ভাবা হয়েছিল, সমস্ত আমদানিকারক দেশের পরিবর্তে সর্বোচ্চ শুল্ক কেবল রুশ তেল ও প্রাকৃতিক গ্যাসের শীর্ষ পাঁচ ক্রেতার ওপরই প্রযোজ্য হবে।
প্রয়াত রিপাবলিকান সেনেটর লিন্ডসে গ্রাহাম এবং ডেমোক্র্যাটিক সিনেটর রিচার্ড ব্লুমেনথালের দ্বারা প্রাথমিকভাবে উত্থাপিত বিলটি দ্বিদলীয় সমর্থন পেয়েছে। সেনেটের কর্তারা জানিয়েছেন, বর্তমানে এর ২৬ জন সহ–প্রস্তাবক রয়েছেন এবং কংগ্রেসে বিলটি অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে আরও সমর্থন পাওয়ার আশা করা হচ্ছে। মূল প্রস্তাবের চেয়ে সংশোধিত সংস্করণটির পাস হওয়ার পথ আরও সুগম বলে মনে করা হচ্ছে।
❤ Support Us








