- দে । শ
- জুলাই ২০, ২০২৬
‘তথ্য ও যুক্তির সামনে সব ঝড়ই শক্তিহীন’— সংসদের সূচনায় বিরোধীদের পাশাপাশি সিজেপি-কেও বার্তা মোদির
সংসদের বাদল অধিবেশন শুরুর প্রাক্কালে সোমবার সংসদ চত্বরে দাঁড়িয়ে বিরোধী দলগুলির উদ্দেশে কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর বক্তব্য, “তথ্য ও যুক্তি যেখানে দৃঢ়, সেখানে হঠাৎ আছড়ে পড়া কোনও ঝড়ই শক্তিহীন হয়ে যায়। যদি আপনার তথ্য ও যুক্তি শক্তিশালী হয়, তবে শান্ত চিত্তেই নিজের বক্তব্য দৃঢ়ভাবে তুলে ধরা যায়।” রাজনৈতিক মহলের একাংশের মতে, এই বার্তা প্রকাশ্যে বিরোধীদের উদ্দেশে হলেও, সূক্ষ্মভাবে ককরোচ জনতা পার্টি (সিজেপি)-কেও তিনি ইঙ্গিত দিয়েছেন।
অধিবেশন শুরুর আগে দেশের সাম্প্রতিক বিভিন্ন সাফল্যের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, গত এক মাসে জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে একাধিক গুরুত্বপূর্ণ অর্জনের সাক্ষী থেকেছে ভারত। মহাকাশ গবেষণার প্রসঙ্গ টেনে তিনি জানান, সম্প্রতি একজন ভারতীয় নাগরিক আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) পৌঁছেছেন। পাশাপাশি দেশের একটি মহাকাশ গবেষণা স্টার্টআপও উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। ওই স্টার্টআপে কর্মরত যুবকদের গড় বয়স মাত্র ২৮ বছর উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এটি কেবল একটি ঘটনা নয়, বরং দেশের তরুণ প্রজন্মের সীমাহীন সম্ভাবনা ও আকাঙ্ক্ষার প্রতীক।
শিল্প ও অবকাঠামো ক্ষেত্রেও দেশের অগ্রগতির চিত্র তুলে ধরেন মোদি। তিনি জানান, সম্প্রতি রাজস্থানে একটি বৃহৎ তেল শোধনাগার চালু হয়েছে। কয়েক সপ্তাহ আগে দেশের তৃতীয় সেমিকন্ডাক্টর প্ল্যান্ট কাজ শুরু করেছে। এছাড়া সম্প্রতি ভারতের প্রথম হাইড্রোজেনচালিত ট্রেনও উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রীর দাবি, বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশের কাছেই এই প্রযুক্তি রয়েছে। ভারতের হাইড্রোজেন ট্রেনটি যেমন দীর্ঘতম, তেমনই এর ইঞ্জিনও সবচেয়ে শক্তিশালী।

পশ্চিম এশিয়ায় চলমান সংঘর্ষের প্রভাব নিয়েও উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ভারতের জ্বালানির একটি বড় অংশ পশ্চিম এশিয়া থেকে আমদানি করা হয়। যুদ্ধের কারণে কিছুটা প্রভাব পড়লেও ভারতের অর্থনৈতিক বৃদ্ধির হার এখনও ৭.৭ শতাংশ রয়েছে, যা দেশের অর্থনীতির স্থিতিশীলতার প্রমাণ।
এদিকে, সংসদের প্রথম দিন থেকেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সরব হয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। নিট (NEET) পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগকে সামনে রেখেই এই দাবি তুলেছে বিরোধীরা। যদিও কেন্দ্রীয় সরকারের দাবি, অভিযোগের পর পুনরায় নেওয়া নিট পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে এবং বর্তমানে বিরোধীদের দাবি তথ্যভিত্তিক নয়।
এই প্রেক্ষাপটেই প্রধানমন্ত্রী সংসদে গঠনমূলক আলোচনার আহ্বান জানিয়ে বলেন, “যুক্তি ও তথ্যের মাধ্যমে সংসদকে সমৃদ্ধ করা হোক। প্রত্যেকে যেন নিজের বক্তব্য রাখার সুযোগ পান এবং সব মতাদর্শের মানুষ যথাযথ সম্মান পান— এটাই সংসদের মূল উদ্দেশ্য।” তাঁর বক্তব্যকে ঘিরে সংসদের প্রথম দিনেই রাজনৈতিক তরজা আরও তীব্র হওয়ার ইঙ্গিত মিলেছে।

❤ Support Us