Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • আগস্ট ১৭, ২০২৬

ফুটবলকে চিরতরে বিদায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

আরম্ভ ওয়েব ডেস্ক
ফুটবলকে চিরতরে বিদায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

দীর্ঘদিন ধরেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর অবসর নিয়ে জল্পনা চলছে। ২০২২ কাতার বিশ্বকাপের পর থেকে জল্পনাটা উস্কে উঠেছিল। মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বকাপের পর থেকে সেই জল্পনা আরও তীব্র হয়েছে। জীবনের ষষ্ঠ বিশ্বকাপে অংশগ্রহণের আগে রোনাল্ডো জানিয়েছিলেন, এটাই হবে তাঁর শেষ বিশ্বকাপ। বাস্তবে তাই ঘটতে চলেছে। এই বছরেই ফুটবলকে চিরতরে বিদায় জানাতে চলেছেন এই পর্তুগিজ তারকা। অবসর নিয়ে একটা বড় ইঙ্গিত দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

সম্প্রতি ১০ বছরের সম্পর্কের পর প্রেমিকা জর্জিনা রড্রিগেজকে বিয়ে করেছেন রোনাল্ডো। অবসরের পর তিনি পরিবারের সঙ্গে সময় কাটানোর দিকে মনোযোগ দিতে চান। নিজের পর এক সাক্ষাৎকারে রোনাল্ডো অবসরের ইঙ্গিত দিয়েছেন। ৪১ বছর বয়সী এই পর্তুগিজ ফুটবল তারকা বলেছেন যে, ২০২৬–২৭ ফুটবল মরশুমই তাঁর শেষ মরশুম হতে চলেছে। লাইফস্টাইল ম্যাগাজিন ভোগ–কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে রোনাল্ডো বলেছেন, ‘ফুটবলে সম্ভবত এটাই আমার শেষ বছর এবং আমি একটা দুর্দান্ত উত্তরাধিকার রেখে যেতে চাই।’

সাক্ষাৎকারে অবসর পরবর্তী জীবন নিয়েও কথা বলেছেন রোনাল্ডো। এই পর্তুগিজ তারকা বলেছেন, তিনি তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা করে রেখেছেন এবং ফুটবল ছাড়ার পর নিজেকে ব্যস্ত রাখার মতো অনেক কাজ রয়েছে। রোনাল্ডো বলেন, ‘‌আমার ভবিষ্যৎ পুরোপুরি ঠিক করা আছে। নিজেকে ব্যস্ত রাখার মতো অনেক কাজ আমার আছে। ফুটবল ছাড়ার পর একটা বড় শূন্যতা তৈরি হতে পারে। তাই সেই সময়টা শুধু একটা কাজ দিয়ে নয়, বরং নানাভাবে পূরণ করা দরকার।’‌

ফুটবল থেকে অবসর নেওয়ার পর আরও বেশি আনন্দ করতে, ভ্রমণ করতে এবং নিজের পছন্দের কাজকর্মে সময় কাটাতে চান রোনাল্ডো। তিনি বিশেষভাবে প্যাডেল খেলা ও দেখার কথা উল্লেখ করেছেন। রোনাল্ডো বলেন, ‘‌আমি আরও মজা করতে, আরও ভ্রমণ করতে এবং প্যাডেল খেলা দেখতে ও খেলতে চাই, যা আমি ভীষণ ভালোবাসি। আর যা অর্জন করেছি, তা উপভোগ করতে চাই।’‌ নিজের দীর্ঘ কেরিয়ারের সংগ্রাম ও ত্যাগের কথা স্মরণ করে রোনাল্ডো আরও বলেন, ‘‌এই যাত্রার প্রায় ২৫ বছর কেটে গেছে এবং এতে আমাকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে।’‌

বর্তমানে সৌদি প্রো লিগের ক্লাব আল–নাসরের হয়ে খেলেন রোনাল্ডো। পেশাদার কেরিয়ারে ১০০০ গোলের মাইলস্টোন থেকে মাত্র ২৪টি গোল দূরে আছেন তিনি। এই মুহূর্তে তাঁর ঝুলিতে রয়েছে ৯৭৬টি গোল। রোনাল্ডো ভক্তরা আশা করছেন, হাজার গোলের মাইলস্টোনে পৌঁছনোর পর তিনি ফুটবলকে চিরতরে বিদায় জানাবেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!