Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • আগস্ট ৭, ২০২৬

সেপ্টেম্বরে এশিয়া কাপে মুখোমুখি ভারত–পাকিস্তান

আরম্ভ ওয়েব ডেস্ক
সেপ্টেম্বরে এশিয়া কাপে মুখোমুখি ভারত–পাকিস্তান

কয়েক সপ্তাহ আগেই মহিলাদের টি২০ বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। সামনের মাসে আবার একে ওপরের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। তাও আবার একবার নয়, দু’‌বার। মহিলাদের এশিয়া কাপের সূচি ঘোষিত হয়েছে। এই প্রতিযোগিতাতেই আবার মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তান।

এবছর সংযুক্ত আরব আমিরশাহিতে বসছে মহিলাদের এশিয়া কাপের আসর। ২৮ আগস্ট থেকে শুরু হতে চলেছে প্রতিযোগিতা। ৮টি দল এবারের প্রতিযোগিতায় অংশ নেবে। ভারত ও পাকিস্তানকে একই গ্রুপে রাখা হয়েছে। ৫ সেপ্টেম্বর গ্রুপ পর্বে এই দুটি দেশ মুখোমুখি হবে। গ্রুপ পর্ব ছাড়াও নক আউটে এই দুই দেশের আরও একবার মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এশিয়ান ক্রিকেট কাউন্সিল মহিলা এশিয়া কাপের সূচি প্রকাশ করেছে। ভারত ও পাকিস্তান ছাড়াও শ্রীলঙ্কা, বাংলাদেশ, থাইল্যান্ড, হংকং, চীন, সংযুক্ত আরব আমিরশাহি এবং ইন্দোনেশিয়া প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। ভারত ও পাকিস্তানের সঙ্গে ‘‌এ’‌ গ্রুপে রাখা হয়েছে থাইল্যান্ড, হংকং–চিনকে। ‘বি’ গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরশাহি এবং ইন্দোনেশিয়া।

২৮ আগস্ট উদ্বোধনী ম্যাচে খেলবে থাইল্যান্ড ও হংকং–চিন। ৩০ আগস্ট মাঠে নামবে ভারত। হরমনপ্রীত কাউরদের প্রতিপক্ষ থাইল্যান্ড।  ভারতের পরবর্তী ম্যাচ ৩ সেপ্টেম্বর হংকং–চিনের বিরুদ্ধে। এরপর ৫ সেপ্টেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে। প্রতিটি গ্রুপ থেকে দুটি করে দল সেমিফাইনালে যাবে এবং টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৩ সেপ্টেম্বর। এই টুর্নামেন্টে ভারত ও পাকিস্তানের ২ বার মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। গ্রুপ পর্বের লড়াইয়ের পর ফাইনালে দেখা হতে পারে। ভারত ও পাকিস্তান এখনও পর্যন্ত ১৬টি টি২০ ম্যাচ খেলেছে। যার মধ্যে ভারত ১৩টিতে এবং পাকিস্তান মাত্র ৩টিতে জয়লাভ করেছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!