Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • আগস্ট ৪, ২০২৬

আইনি লড়াইয়ে নিঃস্ব, শেষ পর্যন্ত বিশ্বকাপের সোনার পদকই বিক্রি করলেন ফ্রান্সের বিশ্বজয়ী বেঞ্জামিন মেন্ডি  

আরম্ভ ওয়েব ডেস্ক
আইনি লড়াইয়ে নিঃস্ব, শেষ পর্যন্ত বিশ্বকাপের সোনার পদকই বিক্রি করলেন ফ্রান্সের বিশ্বজয়ী বেঞ্জামিন মেন্ডি  

আইনি লড়াইয়ের মুখে পড়ে দেওলিয়া। ঘরবাড়ি, গাড়ি, ঘড়ি বিক্রি করেও শেষরক্ষা হয়নি। বাধ্য হয়ে বিশ্বকাপে পাওয়া সোনার পদক নিলামে তুললেন ফ্রান্সের ডিফেন্ডার ২০১৮ বিশ্বকাপজয়ী দলের সদস্য বেঞ্জামিন মেন্ডি। ৩২ বছর বয়সী এই ফুটবলার ২০১৮ সালে ফ্রান্সের হয়ে জেতা তাঁর বিশ্বকাপ জয়ী পদক নিলামে তুলেছেন। ‘‌গোল্ডিন’‌ নামক নিলাম সংস্থার মাধ্যমে পদকটি প্রায় ৪৬০০০ ইউরোতে (ভারতীয় মুদ্রায় প্রায় ৫০ লক্ষ টাকা) বিক্রি হয়েছে। এই নিলাম ক্রীড়া জগতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

২০১৮ সালে বিশ্বকাপ ট্রফি জিতে নিজের ফুটবল কেরিয়ারে শিখরে পৌঁছেছিলেন বেঞ্জামিন মেন্ডি। আদালতের মামলার কারণে তীব্র আর্থিক সংকটে পড়েছেন ফ্রান্সের এই বিশ্বকাপজয়ী ফুটবলার। ২০২১ সালে তাঁর বিরুদ্ধে ৮টি ধর্ষণের গুরুতর অভিযোগ উঠেছিল। সেই মামলাগুলি থেকে আদালতে নিজেকে নির্দোষ প্রমাণ করতে মেন্ডিকে দীর্ঘ আইনি লড়াই লড়তে হয়েছিল। ফলে ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয় তাঁকে। নিজের ঘরবাড়ি, সুপারকার এবং বিলাসবহুল ঘড়ি বিক্রি করে ১৩ কোটি ইউরোরও বেশি (ভারতীয় মুদ্রায় প্রায় ৬৪ কোটি টাকা) খরচ হয়ে যায়। দেউলিয়ার হাত থেকে বাঁচতে এমনকি তাঁর চেশায়ারের বাড়িটিও ৬৪ কোটি টাকায় বিক্রির জন্য নিলামে তুলেছিলেন।

বেঞ্জামিন মেন্ডির ফুটবল কেরিয়ার উত্থান–পতনে ভরা। লে হাভরে, মার্সেই এবং মোনাকোতে চুটিয়ে খেলার পর ২০১৭ সালে ৫৮ মিলিয়ন ইউরোতে ম্যাঞ্চেস্টার সিটিতে যোগ দেন। সেই মরশুমে তিনি বিশ্বের সবচেয়ে দামী ডিফেন্ডার হন। ২০২১ সালে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত হওয়ার পর মেন্ডির ফুটবলজীবনের ওপর বিপর্যয় নেমে আসে। ২ বছরের জন্য তাঁর কারাদণ্ড হয়। ফুটবল থেকেই নির্বাসিত হন। ২০২৩ সালের জুলাই মাসে আদালত মেন্ডিকে যাবতীয় অভিযোগ থেকে সম্পূর্ণভাবে বেকসুর মুক্তি দেয়।

আদালত থেকে সাময়িক মুক্তি পাওয়ার পাওয়ার পর মেন্ডি লরিয়েন্ত এবং জুরিখের মতো ক্লাবে সই করে প্রত্যাবর্তনের চেষ্টা করেছিলেন। কিন্তু দীর্ঘদিন মাঠের মাঠের বাইরে থাকার পর পুরনো ফর্ম ফিরে পাননি। অবশেষে ২০২৫ সালের সেপ্টেম্বরে তিনি পোল্যান্ডের ক্লাব পোগন শেচিনে যোগ দেন। সেখানেও তিনি নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। বেতনও উল্লেখযোগ্যভাবে কমে যায়। তারপর থেকেই তিনি শান্ত ও নিভৃত জীবনযাপন করছেন। ২০১৯ সালের ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে আলবেনিয়ার বিরুদ্ধে ফ্রান্সের হয়ে জীবনের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলে ছিলেন বেঞ্জামিন মেন্ডি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!