- মা | ঠে-ম | য় | দা | নে
- আগস্ট ৩, ২০২৬
তাইপে ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় সর্বকনিষ্ঠ চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়লেন তানভি শর্মা
তাইপেই ওপেন সুপার ৩০০ ব্যাডমিন্টন প্রতিযোগিতায় মহিলাদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন ভারতের তানভি শর্মা। পাঞ্জাবের ১৭ বছর বয়সী এই উঠতি তারকা ফাইনালে ভিয়েতনামের ষষ্ঠ বাছাই থুই লিন নগুয়েনকে ২১–১৬, ২১–১৬ ব্যবধানে হারিয়ে জীবনের প্রথম বিডব্লিউএফ ওয়ার্ল্ড ট্যুর শিরোপা জিতেছেন তানভি। সব বিভাগ মিলিয়ে সর্বকনিষ্ঠ শাটলার হিসেবে তাইপে ওপেনে চ্যাম্পিয়ন হলেন তিনি। ভেঙে দিয়েছেন দক্ষিণ কোরিয়ার কিংবদন্তি লি ইয়ং দে–র গড়া রেকর্ড।
তাইপে ওপেনে দীর্ঘদিন কোনও ভারতীয় মহিলা শাটলারের সাফল্য ছিল না। ২০০৮ সালে শেষবার চ্যাম্পিয়ন হয়েছিলেন সাইনা নেহাল। সাইনা শিরোপা জেতার ১৮ বছর পর তাইপে ওপেনে মহিলাদের সিঙ্গলসে খেতাব জেতা প্রথম ভারতীয় খেলোয়াড় হলেন তানভি। এটা তাঁর কেরিরিয়ারের প্রথম বিডব্লিউএফ সুপার ৩০০ শিরোপাও। গত বছর তিনি ইউএস ওপেন সুপার ৩০০–এর ফাইনালে পৌঁছেও শেষরক্ষা করতে পারেননি। রানার্সেই সন্তুষ্ট থাকতে হয়েছিল। তাইপে ওপেনের ইতিহাসে যে কোনও বিভাগে সর্বকনিষ্ঠ চ্যাম্পিয়ন হলেন তানভি। ১৭ বছর ২২২ দিন বয়সে শিরোপা জিতে তাইপে ওপেনের ইতিহাসে সর্বকনিষ্ঠ চ্যাম্পিয়ন এবং টুর্নামেন্টের সর্বকনিষ্ঠ ফাইনালিস্ট হয়েছেন।
ষষ্ঠ বাছাই ভিয়েতনামের থুই লিন নগুয়েনের বিরুদ্ধে দুর্দান্তভাবে শুরু করেন তানভি। দুর্দান্ত ড্রপ শট, ক্রস–কোর্ট স্ম্যাশ এবং অসাধারণ নেট প্লে–র মাধ্যমে তিনি প্রথম গেমে একসময় ১০–২ ব্যবধানে এগিয়ে যান। এরপরই তাংর অনিচ্ছাকৃত ভুলের জন্য নগুয়েন ম্যাচে ফিরে আসেন। ভুল শুধরে আবার দ্রুত ঘুরে দাঁড়ান তানভি। প্রথম গেম ২১–১৬ ব্যবধানে জিতে নেন। দ্বিতীয় গেমে নগুয়েন শুরুতে ৩–০ ব্যবধানে এগিয়ে গেলেও তানভি চাপে পড়েননি। দুর্দান্ত রক্ষণ, নিখুঁত রক্ষণ ও আক্রমণাত্মক শটের সংমিশ্রনে এগিয়ে যান। অবশেষে, সাতটি ম্যাচ পয়েন্ট পাওয়ার পর চতুর্থ সুযোগে তিনি ২১–১৬ ব্যবধানে দ্বিতীয় গেম জিতে চ্যাম্পিয়ন হন।
জীবনের প্রথম বিডব্লিউএফ ওয়ার্ল্ড ট্যুর শিরোপা জিতে কো পার্ক তে–সাংকে উৎসর্গ করেন তানভি। পার্ক একসময় সিন্ধুকেও কোচিং করাতেন। শিরোপা জেতার পর এক আবেগঘন মুহূর্তে পদক বিতরণী অনুষ্ঠানে তানভি তাঁর সোনার পদক নিজের গলা থেকে খুলে কোচ পার্ক তে–সাংয়ের গলায় পরিয়ে দেন। প্রাক্তন ১ নম্বর বিশ্ব জুনিয়র তানভি এরই মধ্যে বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়নশিপের এক আসরে দুটি পদক জেতা প্রথম ভারতীয় খেলোয়াড় হয়েছেন। তাইপে ওপেন শিরোপা জিতে তিনি ভারতীয় ব্যাডমিন্টনের ভবিষ্যতের জন্য এক নতুন আশা হিসেবে নিজের অবস্থানকে আরও সুদৃঢ় করলেন।
❤ Support Us








