Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • আগস্ট ৩, ২০২৬

সীমান্ত পেরিয়ে স্বপ্নের দেশে যাওয়ার পথে সলিলসমাধি, সমুদ্রে ডুবে মৃত্যু মরক্কোর প্রতিভাবান মহিলা ফুটবলারের

আরম্ভ ওয়েব ডেস্ক
সীমান্ত পেরিয়ে স্বপ্নের দেশে যাওয়ার পথে সলিলসমাধি, সমুদ্রে ডুবে মৃত্যু মরক্কোর প্রতিভাবান মহিলা ফুটবলারের

রোমাঞ্চের সন্ধানে নয়, মরক্কো থেকে সিউটার উদ্দেশ্যে যাত্রা করেছিলেন সীমান্তের ওপারে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার উদ্দেশ্যে। স্পেনে গিয়ে নতুন অধ্যায় শুরু করার স্বপ্ন দেখেছিলেন। কিন্তু সে স্বপ্ন পূরণ হলো না মরক্কোর মহিলা ফুটবলার ফাতেন বেন আমার এল আজিজের। স্পেনে পৌঁছনোর আগেই স্বপ্নের সলিলসমাধি। জলে ডুবে মৃত্যু হলো মরক্কোর প্রতিভাবান মহিলা ফুটবলারের।

সম্প্রতি, মরক্কো থেকে হাজার হাজার অভিবাসী সমুদ্র ও সীমান্ত বাধা অতিক্রম করে উত্তর আফ্রিকার স্পেনীয় স্বায়ত্তশাসিত শহর সিউটাতে প্রবেশ করে। সমুদ্র পার হওয়ার সময় প্রবল স্রোতে ভেসে গিয়ে ৮৪ জন মরক্কান অভিবাসীর মৃত্যু হয়েছে। সাঁতরে সমুদ্র পার হওয়ার সময় স্রোতে ভেসে যান ২০ বছর বয়সী মরক্কোর প্রতিভাবান মহিলা ফুটবলার ফাতেন বেন আমার এল আজিজও। তিনি স্বপ্ন দেখেছিলেন স্পেনে গিয়ে স্পেনের জাতীয় দলের হয়ে খেলা। কিন্তু সমুদ্র পার হয়ে তাঁর সিউটাতে প্রবেশের বিপজ্জনক প্রচেষ্টা মর্মান্তিক পরিণতিতে শেষ হয়। প্রবল স্রোতে ভেসে গিয়ে জলে ডুবে মারা যান ফাতেন। মরক্কোর পেশাদার ফুটবলারদের ইউনিয়ন তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে। মরক্কো ও সেউতার সীমান্তবর্তী এলাকায় এক ব্যাপক অভিবাসন সংকটের প্রেক্ষাপটে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

ফাতেন বেন আমার এল আজিজ ছিলেন মিডফিল্ডার। তাঁকে মরক্কোর অন্যতম প্রতিশ্রুতিবান ফুটবলার হিসেবে বিবেচনা করা হতো। তিনি মরক্কোর মাগরেব অ্যাটলেটিকো তেতুয়ানের হয়ে খেলতেন।এর আগে মরক্কো অ্যাথলেটিক ট্যাঞ্জারের হয়েও খেলেছেন। স্পেনে গিয়ে উন্নত জীবন ও ভবিষ্যতের খোঁজে ছিলেন ফাতিন। কিন্তু স্বপ্ন শুরু হওয়ার আগেই চূর্ণবিচূর্ণ। মরক্কোর পেশাদার ফুটবলারদের ইউনিয়ন এই তরুণ খেলোয়াড়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে। সংস্থার পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‌সংস্থার পক্ষ থেকে সভাপতি মুস্তাফা আল হাদাওয়ি ও ফেডারেশনের অন্য সদস্যরা ফাতিনের পরিবার, তাঁর আত্মীয়স্বজনের প্রতি আন্তরিক সমবেদনা ও গভীর সহানুভূতি জ্ঞাপন করছে।’‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!