- মা | ঠে-ম | য় | দা | নে
- আগস্ট ১, ২০২৬
কমনওয়েলথে রুপো জয় নীরজের
একসময় স্বপ্ন দেখছেন ৯০ মিটারের দূরত্ব অতিক্রম করার। ২০২৫ সালে দোহা ডায়মন্ড লিগে সেই স্বপ্ন পূরণও হয়েছিল। তারপর থেকেই ফর্ম যেন পড়তির দিকে। নিজেকে সেভাবে মেলে ধরতে পারছেন না নীরজ চোপড়া। কমনওয়েলথ গেমসেও সেই একই ছবি। প্রত্যাশামতো পদক জিতলেও সোনা পুনরুদ্ধার করতে পারলেন না ভারতের এই জ্যাভেলিন থ্রোয়ার। গ্লাসগো ২০২৬ কমনওয়েলথ গেমসে পুরুষদের জ্যাভেলিন থ্রো–তো রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হল নীরজকে। সোনা জিতেছেন শ্রীলঙ্কার রুমেশ থারাঙ্গা পাথিরাগে। তবে ব্রোঞ্জ এসেছে ভারতেরই ঘরে। ব্রোঞ্জ জিতে সবাইকে চমকে দিয়েছেন যশবীর সিং। পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে দু’দুটি পদক ভারতের ঘরে।
২০১৮ গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে সোনা জিতেছিলেন নীরজ চোপড়া। চোটের জন্য ২০২২ বার্মিংহাম কমনওয়েলথ গেমসে অংশ নিতে পারেননি। গ্লাসগো কমনওয়েলথ গেমসে সোনা পুনরুদ্ধার করতে পারেন কিনা, সেটাই ছিল দেখান। কিন্তু এদিন সেরা ফর্মের ধারেকাছেই ছিলেন না নীরজ চোপড়া। নিজের সেরা থ্রো–এর কাছাকাছিও পৌঁছতে পারেননি প্রাক্তন অলিম্পিক ও কমনওয়েলথ চ্যাম্পিয়ন। তাঁকে পেছনে ফেলে বাজিমাত করেন শ্রীলঙ্কান থ্রোয়ার রুমেশ থারাঙ্গা পাথিরাগা। পাকিস্তানের আরশাদ নাদিমও চূড়ান্ত ব্যর্থ।
প্রথম রাউন্ডে ভাল শুরু করেছিলেন নীরজ। ৮০.৯৭ মিটার ছুড়েছিলেন। অন্যদিকে, প্রথম থ্রো ফাউল করে বসেন শ্রীলঙ্কার পাথিরাগা। দ্বিতীয় থ্রো–তে ৮৫.৮৩ মিটার দূরত্বে জ্যাভলিন নিক্ষেপ করে এক নম্বরে উঠে আসেন নীরজ। চোট কাটিয়ে ফিরে এসে এটাই তাঁর মরশুমের সেরা থ্রো। তবে প্রথম স্থান বেশিক্ষণ ধরে রাখতে পারেননি নীরজ। দ্বিতীয় থ্রো–তে ৮৯.৭৩ মিটার নিক্ষেপ করে শীর্ষস্থান ছিনিয়ে নেন শ্রীলঙ্কার রুমেশ থারাঙ্গা পাথিরাগা। পরের ৪ রাউন্ডে নীরজ ও পাথিরাগা কেউই থ্রো উন্নত করেতে পারেননি। বাকিরাও তাঁদের ছাড়িয়ে যেতে পারেননি। ফলে সোনা জেতেন পাথিরাগা। রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হয় নীরজকে।
নীরজের পাশাপাশি ভারতের নজর ছিল যশবীর এবং রোহিত যাদবের দিকে। এই দুই জ্যাভেলারই এবছর প্রথম কমনওয়েলথ গেমসে অংশ নিয়েছিলেন। এছাড়াও সকলের নজর ছিল পাকিস্তানের আরশাদ নাদিমের দিকে, যিনি বর্তমান অলিম্পিক চ্যাম্পিয়ন ২০২২ বার্মিংহাম কমনওয়েলথ গেমসে সোনা জয়ী। সোনা জয়ের অন্যতম দাবিদার আরশাদ নাদিম ফাইনালের প্রথম রাউন্ডেই ছিটকে যান। চোট থেকে ফেরা আরশাদ প্রথম তিনটি থ্রোয়ের একটাতেও ৮০ মিটার অতিক্রম করতে না পারায় বাদ পড়েন। শেষ আটে জায়গা করে নিতে না পারায় পরবর্তী তিনটি থ্রো করতে পারেননি।
তবে চমক দেখান প্রথমবার অংশ নেওয়া যশবীর সিং। ৮১.৩৩ মিটার থ্রো করে ষষ্ঠ স্থানে ছিলেন এই ভারতীয় জ্যাভেলার। মনে হচ্ছিল তিনি পদকের লড়াই থেকে ছিটকে গেছেন। শেষ প্রয়াসে ৮৫.৪১ মিটার থ্রো করে বীজিমাত করেন যশবীর। এই থ্রো–তেই তিনি অ্যান্ডারসন পিটার্সকে ছাড়িয়ে যান এবং সরাসরি তৃতীয় স্থানে উঠে আসেন। জীবনের সেরা থ্রো করে ব্রোঞ্জ জিতে ইতিহাস গড়েন যশবীর। ভারতের রোহিত যাদব ষষ্ঠ স্থান অধিকার করেন।
❤ Support Us








