Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • জুলাই ৩১, ২০২৬

দুই যুগ বছর পর আফ্রিকায় ফিরছে একদিনের বিশ্বকাপ, ২০২৭ আসরের ১২ ভেন্যুর নাম ঘোষণা আইসিসির

আরম্ভ ওয়েব ডেস্ক
দুই যুগ বছর পর আফ্রিকায় ফিরছে একদিনের বিশ্বকাপ, ২০২৭ আসরের ১২ ভেন্যুর নাম ঘোষণা আইসিসির

২০০৩ সালের পর ২০২৭। ২৪ বছর পর আবার আফ্রিকা মহাদেশে ফিরছে পুরুষদের একদিনের ক্রিকেট বিশ্বকাপ। তবে এবার কেনিয়ার পরিবর্তে অন্যতম আয়োজক হিসেবে দায়িত্ব পেয়েছে নামিবিয়া। দক্ষিণ আফ্রিকাসহ জিম্বাবোয়ে ও নামিবিয়া ২০২৭ বিশ্বকাপের অন্যতম আয়োজক। বিশ্বকাপের জন্য ১২টি ভেন্যু চূড়ান্ত হয়েছে। বৃহস্পতিবারই এই ভেন্যুগুলির নাম ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। এর আগে ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে ও কেনিয়া পুরুষদের একদিনের ক্রিকেট বিশ্বকাপের আয়োজন করেছিল।

জোহানেসবার্গে এক জমকালো অনুষ্ঠানে দক্ষিণ আফ্রিকার আটটি শহর, জিম্বাবোয়ের তিনটি শহর এবং নামিবিয়ার রাজধানী উইন্ডহোককে বিশ্বকাপের আয়োজক হিসেবে ঘোষণা করা হয়। অনুষ্ঠানে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার গ্রেম স্মিথ, মাখায়া এনতিনি, হাশিম আমলা, তেম্বা বাভুমা ও কাগিসো রাবাদার পাশাপাশি জিম্বাবোয়ের হ্যামিল্টন মাসাকাদজা এবং নামিবিয়ার রুডলফ জানসেন, ভ্যান ভুরেন উপস্থিত ছিলেন।

২০২৭ বিশ্বকাপের জন্য যে ১২টি ভেন্যু ঘোষণা করা হয়েছে, তার মধ্যে জোহানেসবার্গ ও কেপটাউনসহ আটটি ভেন্যু দক্ষিণ আফ্রিকায়। জিম্বাবোয়ে তিনটি শহরে বিশ্বকাপের ম্যাচ আয়োজন করবে। নামিবিয়ার জন্য ভেন্যু মাত্র একটা, রাজধানী উইন্ডহোক। উইন্ডহোকে আইসিসি–র সহায়তায় একটা নতুন আন্তর্জাতিক স্টেডিয়ামের উদ্বোধন করা হয়েছে। এই স্টেডিয়ামটি বিশ্বকাপকে মাথায় রেখে তৈরি করা হয়েছে। এটাই নামিবিয়ার এটাই প্রথম স্টেডিয়াম, যেখানে দিনরাতের ম্যাচের জন্য ফ্লাডলাইটের ব্যবস্থা রয়েছে।

২০২৭ সালের অক্টোবর–নভেম্বর মাসে অনুষ্ঠিত হবে একদিনের বিশ্বকাপ। ২৪ বছর পর পুরুষদের একদিনের বিশ্বকাপ আফ্রিকা মহাদেশে ফিরছে। আফ্রিকা মহাদেশে প্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল ২০০৩ সালে। সেবার দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে এবং কেনিয়ায় খেলা হয়েছিল। তবে এবার কেনিয়ার পরিবর্তে নামিবিয়া অংশ নিচ্ছে। এবারের বিশ্বকাপে ১৪টি দল অংশগ্রহণ করবে। কিন্তু সুপার ১২–এর মূল পর্বে পৌঁছনোর আগেই দুটি দল বাদ পড়ে যাবে। এবারের বিশ্বকাপটি ‘‌থ্রি নেশনস, ওয়ান হার্টবিট’‌ ব্র্যান্ড নামে প্রচার করা হচ্ছে।

বিশ্বকাপের ঘোষিত ভেন্যুগুলি হল:‌ ওয়ান্ডারার্স, জোহানেসবার্গ (দক্ষিণ আফ্রিকা), সেঞ্চুরিয়ন, সোয়ানে (দক্ষিণ আফ্রিকা), নিউল্যান্ডস ক্রিকেট গ্রাউন্ড, কেপ টাউন (দক্ষিণ আফ্রিকা), কিংসমেড ক্রিকেট গ্রাউন্ড, ডারবান (দক্ষিণ আফ্রিকা), সেন্ট জর্জেস পার্ক, গেবারহা (দক্ষিণ আফ্রিকা), মাগং ওভাল, ব্লুমফোন্টেন (দক্ষিণ আফ্রিকা), বোল্যান্ড পার্ক, পার্ল (দক্ষিণ আফ্রিকা), বাফেলো পার্ক, কুগোম্পো সিটি–পূর্ব লন্ডন (দক্ষিণ আফ্রিকা), হারারে স্পোর্টস ক্লাব, হারারে (জিম্বাবোয়ে), কুইন্স স্পোর্টস ক্লাব, বুলাওয়ো (জিম্বাবোয়ে), ফালে মোসি-ও-তুনিয়া আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, ভিক্টোরিয়া ফলস (জিম্বাবোয়ে), নামিবিয়া ক্রিকেট গ্রাউন্ড, উইন্ডহোক (নামিবিয়া)।

২০২৭ বিস্বকাপে মোট ৫৭টি ম্যাচ অনুষ্ঠিত হবে। বিশ্বকাপকে আরও প্রতিদ্বন্দ্বিতামূলক করে তুলতে নতুন তিন পর্যায়ের ফরম্যাটে খেলা হবে। প্রথমে একটা সুপার সিরিজ। এখানে র‌্যাঙ্কিংয়ে ১২ থেকে ১৪ নম্বর স্থানে থাকা তিনটি দল রাউন্ড–রবিন ফরম্যাটে একে অপরের মুখোমুখি হবে। বিজয়ী দল পরবর্তী পর্যায়ে উন্নীত হবে। এরপর ১২টি দলের মধ্যে ৩০ ম্যাচের একটা পর্ব অনুষ্ঠিত হবে। সুপার ১২–তে ৬ টি করে দলের দুটি গ্রুপে ভাগ করা হবে এবং প্রতিটি গ্রুপের মধ্যে রাউন্ড–রবিন ভিত্তিতে ম্যাচ হবে। প্রতিটি গ্রুপ থেকে সেরা তিনটি দল এবং প্রতিটি গ্রুপের চতুর্থ স্থানাধিকারী দলের সেরা পারফর্মিং দল সুপার ৭ পর্বে উন্নীত হবে। সুপার ৭ পর্বে মোট ২১টি রাউন্ড–রবিন ম্যাচ খেলা হবে। এরপর শীর্ষ চারটি দল সেমিফাইনালে যাবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!