Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • আগস্ট ১৭, ২০২৬

আর্মি রেডকে হারিয়ে ডুরান্ড সেমিফাইনালে ইস্টবেঙ্গল

আরম্ভ ওয়েব ডেস্ক
আর্মি রেডকে হারিয়ে ডুরান্ড সেমিফাইনালে ইস্টবেঙ্গল

তিনদিন আগেই কুয়েতের আল আরবিকে উড়িয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২–এর মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গল সমর্থকরা আশা করেছিলেন ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে আর্মি রেড হয়তো দাঁড়াতেই পারবে না লাল–হলুদ ব্রিগেডের সামনে। বাস্তবে কিন্তু অন্য ছবি। অনেক কষ্ট করে আর্মিকে ১–০ ব্যবধানে হারিয়ে ডুরান্ড কাপের সেমিফাইনালে ইস্টবেঙ্গল। ম্যাচের একমাত্র গোলটি করেন পিভি বিষ্ণু।

এদিন আর্মি একাদশের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের প্রথম একাদশ দেখে অনেকেই চমকে গিয়েছিলেন। আল আরবির বিরুদ্ধে খেলা ম্যাচের ৮ জন ফুটবলারকে এদিন প্রথম একাদশে রাখেননি। মহম্মদ রশিদ, দানি র‌্যামিরেজ ও জয় গুপ্তা শুধু জায়গা পেয়েছিলেন। হাবাস হয়তো ভেবেছিলেন, রিজার্ভ বেঞ্চের ফুটবলারদের দিয়েই জয় তুলে নেবেন। বাস্তবে কিন্তু অন্য ছবি। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে রীতিমতো দাপট দেখিয়ে গেল ভারতীয় সেনাবাহিনীর ছেলেরা। তিনকাঠির নিচে ইস্টবেঙ্গল গোলকিপার পূর্বা লাচেনপা অপ্রতিরোধ্য হয়ে না উঠলে বিপদে পড়ত ইস্টবেঙ্গল।

ম্যাচের শুরুতেই দক্ষতার শীর্ষে উঠে দলের নিশ্চিত পতন রোধ করেন লাচেনপা। ৮ মিনিটে দুরপাল্লার শট নিয়েছিলেন আর্মি রেডের অভিষেক। গোলে ঢোকার মুখে কোনও রকমে ফিস্ট করে বাঁচান ইস্টবেঙ্গল গোলকিপার লাচেনপা। শুধু এই ক্ষেত্রেই নয়, গোটা ম্যাচে বেশ কয়েকবার দলকে গোল খাওয়ার হাত থেকে বাঁচান লাচেনপা।

প্রাথমিক ধাক্কা সামলে ধীরে ধীরে খেলায় ফেরার চেষ্টা করে ইস্টবেঙ্গল। ২১ মিনিটে দুরপাল্লার শট নিয়েছিলেন লালচুংনুঙ্গা। এক হাতে অবিশ্বাস্য দক্ষতায় বাঁচান আর্মি রেডের গোলকিপার। অবশেষে ৩৮ মিনিটে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। বাঁদিক থেকে সেন্টার করেছিলেন ইকোনোমিডিস। অনেকটা লাফিয়ে হেডে বল জালে পাঠান পিভি বিষ্ণু।

বিরতির পর ব্যবধান বাড়ানোর জন্য মরিয়া হয়ে ওঠে ইস্টবেঙ্গল। আক্রমণে গতি বাড়াতে বিপিন সিং, জেসিন টিকে, এডমুন্ড লালরিনডিকাদের মাঠে নামার ইস্টবেঙ্গল কোচ আন্তেনিও হাবাস। আর্মির রক্ষণে চাপ তৈরি হয়। কিন্তু গোল সংখ্যা বাড়েনি। দানি র‌্যামিরেজ গোল করার মতো বেশ কয়েকটা সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি।

জেসিন, বিপিনের সামনেও সুযোগ এসেছিল। তাঁরাও কাজে লাগাতে ব্যর্থ। ম্যাচের সংযুক্তি সময়ে পেনাল্টি পেতে পারত আর্মি। গোললাইন ছেড়ে বেরিয়ে এসে দীপক সিংয়েপ পা হাত দিয়ে আটকান লাচেনপা। রেফারি পেনাল্টি দেননি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!