- এই মুহূর্তে দে । শ
- জানুয়ারি ৮, ২০২৫
দিল্লি নির্বাচনে আপকে সমর্থন তৃণমূলের, দিদির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ কেজরিওয়ালের
আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল দাবি করেছেন, তৃণমূল কংগ্রেস এবং সমাজবাদী পার্টি আসন্ন দিল্লি বিধানসভা নির্বাচনে তার দলকে সমর্থন ঘোষণা করেছে। একই সঙ্গে বিজেপির সাথে ‘জোট’ করেছে কংগ্রেস বলে মন্তব্য তাঁর।
আপ, তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি এবং কংগ্রেস – ভারতীয় ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স এর জোটসঙ্গী। গত বছর লোকসভা নির্বাচনে তাঁরা যৌথভাবে লড়াই করেছিলেন।
বুধবার নিজের X-হ্যান্ডেলে পোস্ট করে কেজরীওয়াল লিখেছেন, “আমি ব্যক্তিগতভাবে মমতা দিদির কাছে কৃতজ্ঞ। ধন্যবাদ দিদি। আপনি আমাদের ভাল এবং খারাপ সব সময়েই আমাদের সমর্থন করেছেন, আশীর্বাদ করেছেন।” আসন্ন বিধানসভা নির্বাচনে তার প্রতি সমর্থন জানানোর জন্য তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সনের প্রতি তার এই কৃতজ্ঞতাবোধ। তাঁর এই পোস্ট করার কয়েক মিনিটের মধ্যেই, তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন প্রতিক্রিয়া জানিয়ে বলেছিলেন: “আমরা তোমাদের সঙ্গে আছি।”
TMC has announced support to AAP in Delhi elections. I am personally grateful to Mamta Didi. Thank you Didi. U have always supported and blessed us in our good and bad times.
— Arvind Kejriwal (@ArvindKejriwal) January 8, 2025
We have your back @AamAadmiParty https://t.co/FXO59cummz
— Derek O’Brien | ডেরেক ও’ব্রায়েন (@derekobrienmp) January 8, 2025
মঙ্গলবার, একইভাবে নির্বাচনে আপকে সমর্থনের জন্য সমাজবাদী সভাপতি অখিলেশ যাদবের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছিলেন কেজরিওয়াল। তিনি লিখেছিলেন, “আপনাকে অনেক ধন্যবাদ অখিলেশ জি। আপনি সবসময় আমাদের সমর্থন করেছেন এবং আমাদের পাশে থেকেছেন আমি এবং দিল্লির জনগণ এর জন্য আপনার কাছে কৃতজ্ঞ।”
২০২০ সালের দিল্লি বিধানসভা নির্বাচনেও আম আদমি পার্টির নির্বাচনী সঙ্গী ছিল তৃণমূল এবং সমাজবাদী পার্টি। তৃণমূলের জাতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড করে বলেছেন, শুধুমাত্র কেজরিওয়ালকে মুখ্যমন্ত্রী হিসাবেই নয়, সমস্ত আপ প্রার্থীকে আমরা সমর্থন করি।
❤ Support Us








