Advertisement
  • দে । শ
  • জানুয়ারি ৩০, ২০২৫

কেজরীওয়ালের বাড়ির সামনে মালিওয়ালের ‘ময়লা’, আটক সাংসদ

আরম্ভ ওয়েব ডেস্ক
কেজরীওয়ালের বাড়ির সামনে মালিওয়ালের ‘ময়লা’, আটক সাংসদ

আগামী ৫ ফেব্রুয়ারি রয়েছে দিল্লির বিধানসভা নির্বাচন। তার আগে, বৃহস্পতিবার স্বাতী মালিওয়াল ও তাঁর সঙ্গে বেশ কিছু বাসিন্দাকে দেখা যায়, অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির সামনে নোংরা আবর্জনা ফেলতে। পরিচ্ছন্নতা নিয়ে প্রতিবাদ করতেই এহেন কাণ্ড ঘটিয়েছেন বলে দাবি তাঁর। ঘটনায় বিক্ষুব্ধ আপ সাংসদকে আটক করেছে পুলিশ। এর আগেও দিল্লির মুখ্যমন্ত্রী অতিশীর বাড়ির বাইরে ‘কালো জল’ ফেলে খবরের শিরোনামে এসেছিলেন তিনি।

আগামী ৫ ফেব্রুয়ারি রয়েছে দিল্লির বিধানসভা ভোট। তার আগে ফের বিতর্কিত কাণ্ড করে আটক হয়েছেন আম আদমি পার্টির বিক্ষুব্ধ রাজ্যসভার সাংসদ স্বাতী মালিওয়াল। অভিযোগ বৃহস্পতিবার দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালে বাড়ির সামনে তিনি ও তাঁর সঙ্গে বেশ কিছু বাসিন্দা আবর্জনা ফেলেছেন। পরিচ্ছন্নতা নিয়ে প্রতিবাদ করতেই এহেন কাণ্ড ঘটিয়েছেন বলে দাবি তাঁর। ঘটনায় বিক্ষুব্ধ আপ সাংসদকে আটক করেছে পুলিশ।

দিল্লির বিকাশপুরী এলাকায় অরবিন্দ কেজরিওয়ালের প্রাসাদোপম বাড়ি। নিরাপত্তার চাদরে মোড়া এলাকায় কীভাবে এই কাণ্ড ঘটানো হলো তা নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে। গত এক বছরে আম আদমি পার্টির সুপ্রিমোর বিরুদ্ধে তুমুল সমালোচনা করে আসছেন স্বাতী। সাম্প্রতিক সময়ে স্বাতী অভিযোগ তুলেছিলেন তিনি কেজরীওয়ালের সঙ্গে দেখা করতে গেলে তাঁর উপরে চড়াও হন তৎকালীন মুখ্যমন্ত্রীর প্রাক্তন সচিব। স্বাতী অভিযোগ করেন, ঋতুস্রাব চলাকালীন তাঁর পেটে লাথি মেরেছেন বৈভব কুমার! তাঁর অভিযোগের ভিত্তিতে গত বৈভবকে গ্রেপ্তার করা হয়। সেই সময় থেকে দলের সঙ্গে দূরত্ব বেড়েছে স্বাতীর। যদিও এখনো দল ছাড়েননি তিনি। আজকের বিক্ষোভ কর্মসূচী প্রসঙ্গে তিনি জানিয়েছিলেন ,’ আমরা এই আবর্জনা অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনে নিয়ে যাব এবং তাঁকে জিজ্ঞাসা করব যে তিনি দিল্লির প্রতিটি এলাকায় এই নোংরা উপহার দিয়েছেন.. তাঁর কী করবেন?’ মালিওয়ালের দাবি, দিল্লিতে স্বাস্থ্যবিধি এবং পরিকাঠামো সংক্রান্ত পরিস্থিতির অবনতি হয়েছে। তিনি বিকাশপুরীর মহিলাদের অভিযোগ উদ্ধৃত করে বলেছেন , যাঁরা স্থানীয় বিধায়কের কাছে একাধিক অভিযোগ জানানো সত্ত্বেও তাঁদের রাস্তায় আবর্জনা ফেলা হচ্ছে। ‘দিল্লির প্রতিটি কোণ নোংরা, রাস্তা ভাঙা, ড্রেন উপচে পড়ছে।’ আপের সাংসদ, আপের সুপ্রিমোর বাড়ির সামনে আবর্জনা ফেলে বলেন,এই প্রতিবাদ কোনো দলের বিরুদ্ধে নয়। আজ দিল্লির অবস্থা খারাপ।’ কেজরীওয়ালকে শুধরে যাবার হুঁশিয়ারি দিয়েছেন সাংসদ।

বিধানসভা নির্বাচনের আবহে স্বাতীর আটক হওয়া নিয়ে চাঞ্চল্য তৈরি হয় এলাকায়। অন্যদিকে, পুলিশ বিবৃতিতে জানিয়েছে, এ ঘটনার কথা মাথায় রেখে দিল্লিতে কেজরিওয়ালে বাড়ির সামনে অতিরিক্ত পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে। কোনো ব্যক্তিরই আইন লঙ্ঘনের অধিকার নেই, কেউ তা করলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!