- এই মুহূর্তে দে । শ
- ফেব্রুয়ারি ২৬, ২০২৫
অডিও ক্লিপের নাম নিয়ে ভাবমূর্তি নষ্টের চেষ্টা, সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ আইনজীবীর
নাম ঘিরে শুরু রাজনৈতিক তর্জা । প্রাথমিক শিক্ষা দুর্নীতি মামলায়, বুধবার আদালতে পেশ করা হয়েছে তৃতীয় চার্জশিট । আদালত সূত্রে খবর, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর তরফ চার্জশিটে উল্লেখ করা হয়েছে একটি অডিও ক্লিপের কথা । সেখানে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, প্রাক্তন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যের পাশাপাশি জনৈক অভিষেক বন্দোপাধ্যায়ের নামও শোনা গেছে বলে উল্লেখ করা হয়েছে চার্জসিটে । তবে সেই ব্যক্তি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কিনা, সে বিষয়ে স্পষ্ট কোনো উল্লেখ নেই । সংবাদমাধ্যমে সে খবর প্রকাশিত হওয়ার পরই প্রকাশ্যে আসতে থাকে নানা রাজনৈতিক প্রতিক্রিয়া । শুরু হয় তর্জা । এবার চার্জশিটে তাঁর মক্কলের সমনাম ব্যবহার নিয়ে সিবিআইয়ের তীব্র সমালোচনা করলেন তৃণমূল সাংসদের আইনজীবী সঞ্জয় বসু । তাঁর দাবি, অভিষেক বন্দোপাধ্যায়ের রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট করার জন্যই, উদ্দেশ্যপ্রণোদিত ভাবে হেনস্তা করা হচ্ছে তাঁর মক্কেলকে ।
প্রাথমিক শিক্ষা দুর্নীতি মামলায়, অর্থের বিনিময়ে আইন বহির্ভূত নিয়োগ নিয়ে তদন্ত করছে সিবিআই । দুবছরেরও বেশি সময় ধরে চলছে সে মামলা । এবিষয়ে একাধিক ব্যক্তিকে জেরাও করেছেন তারা । বুধবার এই মামলায় ২৮ পাতার একটি চার্জশিট আদলতের হাতে তুলে দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী দল । সেখানে সুজয়কৃষ্ণ ভদ্রের কথোপকথনের উল্লেখ আছে । তাতে দাবি করা হয়েছে তদন্তে প্রাপ্ত অডিও ক্লিপে প্রাক্তন শিক্ষামন্ত্রী এবং এক বিধায়কের নামের পাশপাশি অভিষেকের নাম উচ্চারিত হয়েছে । কিন্তু চার্জশিটে কোথাও জনৈক অভিষেক বন্দোপাধ্যায়ের কোনো পরিচয় উল্লেখ করা হয়নি ।
সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসু সংবাদ মাধ্যমে এবিষয়ে বলেছেন, মামলার তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কোথাও আমার মক্কেলের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেনি । তাঁর বিরুদ্ধে অপরাধের কোনো প্রমান মেলেনি । তারপরেও সিবিআই এর তৃতীয় অতিরিক্ত চার্জশিটে তাঁর মক্কলের (অভিষেক বন্দোপাধ্যায়) নাম উল্লেখ, তাঁকে হয়রানি করা ছাড়া আর কিছুই নয় । আইনজীবীর পক্ষে দাবি করা হয়েছে, এনফোর্সমেন্ট ডিরেক্টারেট অভিযোগের স্বপক্ষে কোনো প্রমান দাখিল করতে পারেনি । এবার সিবিআইয়ের দারস্থ হয়ে রাজনৈতিক প্রতিশোধ নিতে স্বচেষ্ট হয়েছে কেন্দ্রের সরকার । এটা জনমানসে একটা ভ্রম তৈরির চেষ্টা ছাড়া আর কিছুই নয় ।
❤ Support Us






