Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • এপ্রিল ২২, ২০২৬

আইপিএল এ পঞ্চম সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর, অভিষেকের ব্যাটে তাণ্ডবে উড়ে গেল দিল্লি

আরম্ভ ওয়েব ডেস্ক
আইপিএল এ পঞ্চম সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর, অভিষেকের ব্যাটে তাণ্ডবে উড়ে গেল দিল্লি

টি২০ বিশ্বকাপে তেমন ছন্দে ছিলেন না। আইপিএলের প্রথম দুটি ম্যাচেও রান পাননি। তারপর ধীরে ধীরে নিজের ছন্দ খুঁজে পেয়েছেন অভিষেক শর্মা। আর তাতেই খড়কুটোর মতো উড়ে যাচ্ছেন বিপক্ষের বোলাররা। এই মঙ্গলবার যেমন তাঁর তাণ্ডবে ধরাশায়ী লখনউ সুপার জায়ান্টস। অভিষেকের সেঞ্চুরির ওপর ভর করে দিল্লি ক্যাপিটালসকে  ৪৭ রানে হারাল সানরাউজার্স। ৬৮ বলে ১৩৫ রানের দুরন্ত ইনিংস খেলে অপরাজিত থাকেন।

টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে সানরাইজার্স হায়দরাবাদ। ভালোই শুরু করেছিলেন হায়দরাবাদের দুই ওপেনার ট্রাভিস হেড ও অভিষেক শর্মা। ওপেনিং জুটিতে ৮.‌৪ ওভারে তুলে ফেলেন ৯৭। দিল্লির প্রথম সাফল্য আসে অধিনায়ক অক্ষর প্যাটেলের হাত ধরে। তিনি তুলে নেন ট্রাভিস হেডকে। ২৬ বলে ৩৭ রান করে আউট হন হেড। ২৫ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন অভিষেক। আইপিএলে এটা তাঁর সবচেয়ে মন্থরতম হাফ সেঞ্চুরি।

হেড আউট হওয়ার পর অভিষেকের সঙ্গে জুটি বেঁধে হায়দরাবাদকে এগিয়ে নিয়ে যান ঈশান কিষাণ। দুজনের জুটিতে ওঠে ৭৯ রান। এর মধ্যে ঈশানের অবদান মাত্র ২৫। ১৩ বলে ২৫ রান করে আউট হন ঈশান। অভিষেক অবশ্য সেঞ্চুরি পূর্ণ করেন। শেষ দিকে ঝড় তোলেন হেনরিখ ক্লাসেনও। নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ২৪২ রানের বিশাল স্কোর খাড়া করে হায়দরাবাদ। শেষ পর্যন্ত ক্রিজে থেকে ৬৮ বলে ১৩৫ রান করেন অভিষেক শর্মা। মারেন ১০টি করে চার ও ছয়। ১৩ বলে ৩৭ রান করে অপরাজিত থাকেন ক্লাসেন।

জয়ের জন্য ২৪৩ রান তাড়া করতে নেমে পাথুম নিসঙ্ক (‌৬ বলে ৮)‌ শুরুতে আউট হয়ে গেলেও লোকেশ রাহুল (‌২৩ বলে ৩৭)‌ ও নীতীশ রানা (‌৩০ বলে ৫৭)‌ চেষ্টা করেছিলেন। কিন্তু দলকে বেশিদূর এগিয়ে নিয়ে যেতে পারেননি। নীতীশ রানা ও ডেভিড মিলারকে (‌০)‌ পরপর ২ বলে তুলে নিয়ে দিল্লিকে লড়াই থেকে ছিটকে দেন ইশান মালিঙ্গা। শেষ পর্যন্ত ২০ ওভারে ১৯৫/‌৯ রান তুলতে সমর্থ হয় দিল্লি। সমীর রিজভি ২৮ বলে করেন ৪১। ৩২ রানে ৪ উইকেট নেন ঈশান মালিঙ্গা।

দুরন্ত ইনিংস শুধু দলকে ম্যাচ জেতায়নি অভিষেক। তাঁর ১৩৫ রান এখন আইপিএলের ইতিহাসে পঞ্চম সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। এর আগে তালিকায় রয়েছে ক্রিস গেইলের (১৭৫*), ব্রেন্ডন ম্যাককালামের (১৫৮*), কুইন্টন ডি ককের (১৪০*) এবং অভিষেকের নিজেরই (১৪১) রানের ইনিংস। ব্যক্তিগত ১৩০ রান অতিক্রমের তালিকায় রয়েছেন এবি ডেবিলিয়ার্স (১৩৩) এবং কে এল রাহুল (১৩২)।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!