- মা | ঠে-ম | য় | দা | নে
- সেপ্টেম্বর ২২, ২০২৬
এশিয়ান গেমসে সোনা জয় ভারতীয় মহিলা ক্রিকেট দলের
এশিয়ান গেমসে ক্রিকেটের হাত ধরে প্রথম সোনার স্বাদ পেল ভারত। মহিলাদের ক্রিকেটে শ্রীলঙ্কাকে ১৪৭ রানে উড়িয়ে সোনা ধরে রাখল ভারতীয় ক্রিকেট দল। দুরন্ত ব্যাটিং করে ভারতের সোনা জয়ের পথ প্রশস্ত করেন স্মৃতি মান্ধানা। প্রথমেই ব্যাট করে ভারত নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২১৬ রান করে। জবাবে ১৫.৪ ওভারে মাত্র ৬৯ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। এশিয়ান গেমসে ভারতীয় মহিলা ক্রিকেট দলের এটা টানা দ্বিতীয় সোনা জয়। এর আগেও শ্রীলঙ্কাকে হারিয়ে সোনা জিতেছিল ভারত।
প্রথমে ব্যাট করতে নেমে রীতিমতো ঝড় তোলেন ভারতের দুই ওপেনার স্মৃতি মান্ধানা ও শেফালী ভার্মা। ওপেনিং জুটিতে দুজনে ৯৯ রান যোগ করেন। ২০ বলে ৪৮ রান করে আউট হন শেফালী। এরপর অধিনায়ক হরমোনপ্রীত কাউর ১৯ রান করে আউট হন। হরমোনপ্রীত ফিরে যাওয়ার পরপরই আউট হন স্মৃতি মান্ধানা। ৭টি ছক্কা ও ৫টি চারের সাহায্যে ৪৫ বলে ৭৯ রান করেন স্মৃতি। এরপর রিচা ঘোষ ঝোড়ো ইনিংস খেলে ভারতকে ২০০ রানের গন্ডি পার করে দেন। রিচা এবং ভারতী ফুলমালি চতুর্থ উইকেটে ৫৩ রান যোগ করেন। ২২ বলে ৪৯ রান করে অপরাজিত থাকেন রিচা ঘোষ। ফুলমালি ৭ রান করে অপরাজিত থাকেন। শ্রীলঙ্কার হয়ে সুগন্ধিকা কুমারী, কবিতা দিলহারি ও চামুদি প্রবোধা ১টি করে উইকেট নেন।
বিশাল রানের লক্ষ্য তাড়া করতে নেমে ধস নামে শ্রীলঙ্কার ইনিংসে। নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে। ১৫.৪ ওভারে মাত্র ৬৯ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস। ভারতীয় স্পিনারদের সামনে একেবারেই মাথা তুলে দাঁড়াতে পারেননি শ্রীলঙ্কার ব্যাটাররা। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ২৯ রান করেন অধিনায়ক চামারি আটাপাত্তু। ভারতের হয়ে দীপ্তি শর্মা ৬ রানে ৩ উইকেট নেন। শ্রী চরনি, শ্রেয়াঙ্কা পাতিল ২টি করে উইকেট নেন।
১৪৭ রানের বিশাল ব্যবধানে জয় তুলে নেয় ভারত। মহিলাদের টি২০ টোয়েন্টি ক্রিকেটে এটাই ভারতের সবচেয়ে বড় ব্যবধানে জয়। এর আগে ২০১৮ সালে এশিয়া কাপে মালয়েশিয়াকে ১৪২ রানে হারিয়েছিল ভারত। এতদিন পর্যন্ত সেটাই ছিল ভারতের সর্বোচ্চ ব্যবধানে জয়।
❤ Support Us








