- দে । শ
- আগস্ট ১০, ২০২৩
ভুটানের রাজার দূত দেখে গেলেন বুদ্ধদেব ভট্টাচার্যকে
১২ দিন পর সুস্থ হয়ে বেসরকারি হাসপাতাল থেকে যখন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বাড়ি ফিরছেন সেই সময় ভুটানের রাজার দূত হাসপাতালে বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে এলেন। সুস্থ হয়ে তিনি যেদিন বাড়ি ফিরছেন, সেদিনই প্রাক্তন মুখ্যমন্ত্রীর জন্য পুষ্পস্তবক পাঠালেন ভুটানের রাজা। দূত মারফত তা পাঠিয়েছেন ভুটানের রাজা। ভুটানের প্রাক্তন কনসাল জেনারেল দাসু শ্রিং ওয়াংদা ভুটানের রাজার দূত হয়ে এসেছিলেন। তিনি হাসপাতালে এসে প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন। ভুটানের রাজার বন্ধু বুদ্ধদেব ভট্টাচার্যকে পুষ্পস্তবক দেন। এখানে দেখা করতে এসে অনেকের সঙ্গে কথা বলেছেন ভুটানের রাজার এই দূত।
ভুটানের রাজার এই দূত মারফত পুস্পস্তবক পাঠানোর ঘটনায় রীতিমতো আপ্লুত হন বুদ্ধদেব ভট্টাচার্য। কারণ বুদ্ধবাবু যে সময়ে বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন, তখন ভুটানের কনসাল জেনারেল ছিলেন দাসু শ্রিং ওয়াংদা। বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে ভুটানের রাজার বন্ধুত্বের কথা তিনি জানতেন। ভুটানের রাজার সঙ্গে বুদ্ধবাবুর বহুদিনের বন্ধুত্ব। তাই দূত পাঠিয়ে তাই বন্ধুর কুশল কামনা করেছেন ভুটানের রাজা। বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্যের সঙ্গে কথাও বলেছেন রাজার দূত দাসু শ্রিং ওয়াংদা।
রাজার দূত বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থার খবর নিয়েছেন। আর সেই খবর ভুটানে পৌঁছে দেবেন বলেও জানিয়ে গেলেন।রাজার দূত করজোড়ে নমস্কার করেছেন বুদ্ধবাবুকে। বুদ্ধবাবু ছাড়া পেয়ে বাড়ি যাচ্ছেন দেখে সহাস্য অভিনন্দন জানিয়েছেন।
❤ Support Us





