- এই মুহূর্তে দে । শ
- মার্চ ৬, ২০২৫
ক্যাম্পাসে হোলির অনুমতি ঘিরে ধর্মীয় বৈষম্যের অভিযোগ ছাত্রদের একাংশের । হোলি উদযাপনে বাধা দেওয়া হয়নি কখনোই, বক্তব্য আলিগড় কতৃপক্ষের
আলিগড় বিশ্ববিদ্যালয় ক্যাম্পসে হোলি উদযাপনকে ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক । উৎসব উদযাপনের প্রস্তাবকদের তরফে সাম্প্রদায়িকতার অভিযোগ তোলা হয়েছে শিক্ষাঙ্গনের কর্তৃপক্ষের বিরুদ্ধে । ছাত্রদের একাংশ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, প্রয়োজনে তারা প্রধানমন্ত্রীর কাছে বিষয়টি উত্থাপন করবে ।
আলিগড় বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরের কিছু ছাত্র শিক্ষাপ্রাঙ্গনে ‘হোলি মিলন উৎসব’ আয়োজন করতে চেয়ে উপাচার্যের কাছে আবেদন করেন । গত ২৫ ফেব্রুয়ারি সেই চিঠি তারা বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধায়ক ওয়াসিম আলির কাছে জমা পরে । আবেদন পত্রে আগামী নয় মার্চ দোল উপলক্ষে, বিশ্ববিদ্যালয়ের অনাবাসিক ছাত্রদের ক্লাবে একটি বিশেষ অনুষ্ঠান অয়োজনের অনুমতি চাওয়া হয় । সেই অনুষ্ঠান ঘিরেই শুরু হয় বিতর্ক ।
শিক্ষাঙ্গনের ছাত্রদের একাংশের অভিযোগ, ক্যাম্পাসে অন্য ধর্মাবলম্বীদের পরব পালনের অনুমতি মিললেও, হিন্দুদের উৎসব পালন নিয়ে বৈষম্য হয় । আলিগড় বিশ্ববিদ্যালয় বহুত্বের সংস্কৃতির ধারক মহাভারতের অংশ । যেখানে প্রত্যেক ধর্মাবলম্বীদের প্রতি সহনশীল এই শিক্ষাঙ্গন । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি বক্তৃতার অংশ উদ্ধৃত করে আয়োজক ছাত্রদের প্রশ্ন, তবে কেন হোলি মিলন উৎসব পালনে অনুমতি দিতে নারাজ কর্তৃপক্ষ ? ছাত্রদের বক্তব্য, গোটা বিষয়টাই নিরপেক্ষ দৃষ্টিতে দেখা উচিত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নাইমা খাতুনের । হোলি উপলক্ষে বিশেষ অনুষ্ঠান আয়োজনের অনুমতি না দিলে বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর কাছে যাবেন বলেও হুঁশিয়ারি দিয়েছে আয়োজকরা । ইতিমধ্যেই উপাচার্যের স্বেচ্ছাচারিতা এবং নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বিক্ষোভ মিছিল করেছে করণী সেনা ।
#WATCH | Aligarh, UP | Aligarh Muslim University student Akhil Kaushal says, “On 25th February, AMU students had written to AMU VC seeking permission to organise the ‘Holi Milan’ program on March 9. Till now, we have not been granted permission for it…” pic.twitter.com/YOUtfhFnio
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) March 6, 2025
উদ্যোগতাদের তরফে হুমকি দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয় যদি শিক্ষাঙ্গনে দোল পালনের অনুমতি না দেন তবে তারা কতৃপক্ষের সঙ্গে আলোচনার ভিডিয়ো সমাজ মাধ্যমে প্রকাশ করে দেবেন । পাশাপাশি ক্যাম্পাসে উৎসব পালনে, কতৃপক্ষের বিরুদ্ধে ধর্মীয় বৈষম্যের অভিযোগ তুলেছে তারা ।
এপ্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের তরফে তত্ত্বাবধায়ক ওয়াসিম আলি সংবাদমাধ্যম বলেছেন, বিশ্ববিদ্যালয়ে হোলি পালনের ক্ষেত্রে কখনোই কোনো বিধিনিষেধ আরোপ করা হয়নি । আগেও প্রাঙ্গনে, ছাত্রাবাসে হোলি খেলেছেন ছাত্র ছাত্রীরা । সেক্ষেত্রে আগে কোনো বিশেষ অনুষ্ঠানের জন্য কোনো অনুমতি চাওয়া হয়নি, দেওয়াও হয়নি । তাই এবারের বিশেষ অনুমতি প্রদানের কোনো প্রশ্ন উঠছে না । এবারও হোলি পালন নিয়ে কোনো আপত্তি নেই বিশ্ববিদ্যালয়ের তবে কোনো বিশেষ অনুষ্ঠানের অনুমতি দেওয়া হবে না ।
#WATCH | Aligarh | Proctor of Aligarh Muslim University (AMU) Professor Wasim Ali Khan says, “On 26th February, five students had given to me a signed letter addressing the Vice-Chancellor requesting the VC to assign them a location to organise a special event for Holi… pic.twitter.com/zApQs00MPF
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) March 6, 2025
বিষয়টি ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক জলঘোলা শুরু হয়েছে । সমাজবাদী দলের নেতা আশুতোষ ভর্মা সাংবাদিকদের বলেছেন, বিষয়টিকে নিয়ে বিবেচনা করা উচিত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের । উৎসব উদযাপনে কাউকে আটকানো ঠিক নয় । উত্তরপ্রদেশের পর্যটন মন্ত্রী এপ্রসঙ্গে বলেছেন, ভারতের কোনো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি শুধুমাত্র বিশেষ ধর্মাবলম্বীদের উৎসবের অনুমতি দেয় এবং অন্যদের বাঁধা দেওয়া হয়, তবে তাদের তা পুনর্বিবেচনা করা উচিত ।
❤ Support Us






