Advertisement
  • দে । শ
  • আগস্ট ১০, ২০২৩

রাজধানীতে আসন্ন জি-২০ বৈঠকের প্রাক্কালে মহানগরে দুর্নীতি-বিরোধী আলোচনায় বিশ্বের ১০ দেশ

আরম্ভ ওয়েব ডেস্ক
রাজধানীতে আসন্ন  জি-২০ বৈঠকের  প্রাক্কালে মহানগরে দুর্নীতি-বিরোধী আলোচনায় বিশ্বের ১০ দেশ

ভারতের সভাপতিত্বে জি-২০ সম্মেলন নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে আর খুব বেশি দেরি নেই। সেপ্টেম্বরেই শুরু হবে সম্মেলন। তার আগে কলকাতাতেই সূচনা ঘটল জি-২০-এর দুর্নীতি বিরোধী ওয়ার্কিং গ্রুপের বৈঠকের। ৯ থেকে ১১ তারিখ পর্যন্ত চলবে আলোচনা। ইতিপূর্বে গুরুগ্রাম ও হরিয়ানাতেও অনুষ্ঠিত হয়েছে শতাধিক দেশের প্রতিনিধিদের আলোচনা সভা। আসন্ন জি-২০ সম্মেলনের প্রাক্কালে এটাই তৃতীয় ও শেষ বৈঠক। পরের দিন আবার একই বিষয়ে একই জায়গায় হবে মন্ত্রিসভার আলোচনা।

প্রথম দুটি বৈঠকে আন্তর্জাতিকভাবে দুর্নীতি-বিরোধী কর্মসূচিকে এগিয়ে যাওয়ার জন্য সকলকে ঐক্যমত্যে নিয়ে আসতে পেরেছিল ভারত। যার মধ্যে রয়েছে দুর্নীতি-দমনের ব্যাপারে জন্য অপরাধী শনাক্তকরণের মতো বিষয়, তদন্ত ও বিচার চালানো, দেশীয় দুর্নীতি আটকাতে প্রাতিষ্ঠানিক কাঠামোর শক্তিশালীকরণ, পলাতক অর্থনৈতিক অপরাধীদের ফিরিয়ে আনা ও এ ধরনের অপরাধীদের সম্পদ পুনরুদ্ধার। এবার কলকাতায় হতে চলা আর্থিক কেলেঙ্কারি বিরোধী বৈঠকে এ সমস্ত লক্ষ্যপূরণ কীভাবে সম্ভব, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। যাতে আমন্ত্রিত হয়েছেন, ১০টি দেশের ১৫৪-র বেশি প্রতিনিধি ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার কর্তাব্যক্তিরা। শিক্ষায় নিয়োগ দুর্নীতির আবহে কলকাতায় দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক সমাবেশ ভিন্ন মাত্রা তৈরি করতে পারে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!