Advertisement
  • প্রচ্ছদ রচনা বি। দে । শ
  • নভেম্বর ১২, ২০২৪

শেখ হাসিনাকে গ্রেফতারের দাবি। ইন্টারপোলের সাহায্য চাইলো বাংলাদেশের অন্তর্বর্তী সরকার

আরম্ভ ওয়েব ডেস্ক
শেখ হাসিনাকে গ্রেফতারের দাবি। ইন্টারপোলের সাহায্য চাইলো বাংলাদেশের অন্তর্বর্তী সরকার

ভারতে আশ্রিত, বাংলাদেশের প্রাক্তন প্রাধনমন্ত্রীকে গ্রেফতার করতে রেড অ্যালার্ট জারির জন্য ইন্টারপোলের কাছে অনুরোধ জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয় । এবিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সংবাদমাধ্যমে বলেছেন, “ফরমালি আমাদের পক্ষ থেকে ওয়ারেন্ট ইস্যু চলে গেছে বাংলাদেশ পুলিশের সদর দফতরে ।”

হাসিনা বাংলাদেশ ছাড়ার পর তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রুজু হয় । বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সাইদুর রহমানের খুনের ঘটনায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা-সহ ১৪৩ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে । হাসিনার বিরুদ্ধে রজু হয় ২৩৩টি ফৌজদারি মামলা । তোলা হয় হত্যার অভিযোগও । গত অক্টোবরেই মুজিব কন্যা সহ ১৪৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল । ‘গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ’-এর অভিযোগে দু’টি মামলার প্রেক্ষিতে হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল। আগামী ১৮ নভেম্বর হাসিনা-সহ সব অভিযুক্তকে ট্রাইবুনালে হাজির করানোর নির্দেশ দেওয়া রয়েছে ।

তার পরেও ভারতে আশ্রিত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে দেশে ফেরানোর ক্ষেত্রে বিশেষ উদ্দ্যোগ দেখা যায়নি মুহম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের । এবিষয়ে মার্কিন সংবাদ মাধ্যমে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা স্পষ্টতই বলেছিলেন আদলতের রায় অনুযায়ী পদক্ষেপ করা হবে । তিনি বলেন, “ হাসিনার বিরুদ্ধে মানবতা-বিরোধী অপরাধের অভিযোগ রয়েছে । আদালতের রায় ঘোষণা হলে আমরা ভারতের সঙ্গে অপরাধী প্রত্যর্পণ চুক্তি অনুসারে তাঁকে দেশে ফেরানোর চেষ্টা করব ।” অন্যদিকে রোববার অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, “পলাতক ফ্যাসিস্ট চক্র পৃথিবীর যে দেশেই থাকুক, ইন্টারপোলের মাধ্যমে তাদের ধরে এনে বিচারের মুখোমুখি করা হবে।”

ভারত ও বাংলাদেশের মধ্যে ‘প্রত্যর্পণযোগ্য অপরাধের মামলা’য় অভিযুক্ত বা ফেরার আসামি ও বন্দিদের একে অপরের কাছে হস্তান্তরের জন্য একটি চুক্তি আছে ২০১৩ সাল থেকেই । তাহলে বাংলাদেশ কেন সেই চুক্তি অনুযায়ী ফেরত না চেয়ে ইন্টারপোলের সহযোগিতা চাচ্ছে সেটি নিয়ে প্রশ্ন উঠেছে ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!