Advertisement
  • এই মুহূর্তে বি। দে । শ
  • ফেব্রুয়ারি ১২, ২০২৫

নৃশংস অত্যাচারীদের বিচার হবে, ‘আয়নাঘর’ পরিদর্শনের পর বললেন মুহাম্মদ ইউনূস

আরম্ভ ওয়েব ডেস্ক
নৃশংস অত্যাচারীদের বিচার হবে, ‘আয়নাঘর’ পরিদর্শনের পর বললেন মুহাম্মদ ইউনূস

রাষ্ট্রদ্রোহের শাস্তি ‘আয়নাঘর’। প্রতিবেশী বাংলাদেশে, বহুল প্রচলিত এই শব্দবন্ধই এবার ফিরে এলো সংবাদ শিরোনামে ।বুধবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস সপার্ষদ ঢাকায় ‘গোপন বন্দিশালা’র বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন। সঙ্গে ছিল দেশি এবং বিদেশি গণমাধ্যমের প্রতিনিধিরাও। এই বিষয়ে পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, গুম কমিশনের প্রতিবেদনে আয়নাঘরের তথ্য সংগ্রহ বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন অধ্যাপক ইউনূস। একইসাথে যারা এ ধরনের কাজের সাথে সম্পৃক্ত ছিল তাদের বিচার করা হবে।

বুধবার সকালে ঢাকার আগারগাঁও, কচুক্ষেত ও উত্তরায়, সেদেশের র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন হেডকোয়ার্টারে বিভিন্ন আয়নাঘর গুলো ঘুরে দেশেন । তাঁর সঙ্গে ছিলেন বাংলাদেশের আইন, বিচার ও সংসদ সংক্রান্ত উপদেষ্টা আসিফ নজরুল, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, গৃহ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান সহ অনেকে। পরে ‘আয়নাঘর’ পরিদর্শনের ছবি প্রকাশ করে প্রধান উপদেষ্টার প্রেস উইং ।

গত ৫ অগস্ট বাংলাদেশের হাসিনার সরকার পতন হয়। দেশ ছেড়ে তিনি আশ্রয় নেন ভারতে। তারপর ৮ আগস্ট গঠিত হয় ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। হাসিনার সময়কালে বাংলাদেশের বহু সাধারণ মানুষের উপর অত্যাচার হয়েছে বলে অভিযোগ তোলেন অন্তর্বর্তী সরকারের নেতারা। উঠে আসে ‘আয়নাঘর’-এর কথা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে গুমের শিকার ব্যক্তিদের এসব স্থানে আটকে রাখা হতো বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

ঢাকার একটি আয়নাঘর পরিদর্শন করে প্রধান উপদেষ্টা ইউনূস বলেন, ‘এই আয়নাঘরের নৃশংসতার কথা যত শুনি অবিশ্বাস্য লাগে। এটা কি আমাদেরই জগত, আমাদের সমাজ! যারা নিগৃহীত হয়েছে, যারা নৃশংসতার শিকার হয়েছে, তারাও আমাদের সঙ্গে আছে। তাদের মুখ থেকে শুনলাম কীভাবে এখানে নির্যাতন করা হয়েছে।’ তিনি বলেন, ‘বিনা কারণে রাস্তা থেকে তুলে নিয়ে আসা হতো। বিনা দোষে কতগুলো সাক্ষী হাজির করে তাদেরকে বানিয়ে দেওয়া হতো জঙ্গি। এরকম টর্চার সেল সারা বাংলাদেশ জুড়ে আছে বলেও আজকে শুনলাম।’ তিনি আরো বলেন, কয়েকজন ভুক্তভোগীর সঙ্গে কথা বলেছি। ভুক্তভোগীর সংখ্যা আমার জানামতে প্রায় ১৭৫০টি। অজানা কত সেটাতো আর জানি না। কেউ কেউ বলছেন এটা ৩ হাজারেরও বেশি হতে পারে। ‘আমার ধারণা ছিল শুধু এখানেই আছে। এগুলোর সংখ্যাও পাওয়া যায় না, কতটা জানা আছে, কতটা অজানা আছে,’ বলেন তিনি। আয়নাঘর সংক্রান্ত সমস্ত তথ্যই সিলবদ্ধ অবস্থায় বিচার ব্যবস্থার কাছে পেশ করা হবে বলে তিনি সংবাদমাধ্যমে বলেছেন ।

 


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!