- দে । শ
- ডিসেম্বর ৮, ২০২৫
বাংলার উন্নয়ন, ঐক্য, সংহতি, সম্প্রীতিকে যে কোন মূল্যে আগলে রাখতে হবে: খাদ্যমন্ত্রী
তৃণমূল কংগ্রেস একটা পরিবার হয়ে কাজ করছি। বাংলার উন্নয়ন, ঐক্য, সংহতি , সম্প্রীতিকে বুক দিয়ে আগলে রাখতে হবে, বললেন রাজ্যের খাদ্য মন্ত্রী রথীন ঘোষ। তিনি বলেন, আগামী দিন আমাদের সামনে আরও বড় লড়াই। এই সময় সংগঠনকে আরও মজবুত করে নিতে হবে। এবং বসিরহাট সাংগঠনিক জেলা সেদিক থেকে অনেক এগিয়ে। বাদুড়িয়া তৃণমূলের প্রয়াত নেতা তুষার সিংহের স্মৃতিতে আয়োজিত রক্তদান শিবিরে এসে একথা বললেন, রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। তুষার সিংহের হাত ধরেই উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া দলের সংগঠন গড়ে তুলতে তুষার সিংহের লড়াকু ভূমিকাকে স্মরণ করে প্রতিবছর তাঁর প্রয়াণ দিবসে রক্তদান শিবিরের আয়োজন করে বাদুড়িয়া ব্লক তৃণমূল। বসিরহাট সাগঠনিক জেলার সভাপতি বুরহানুল মুকাদ্দিম লিটনের উদ্যোগে এদিন রক্তদান উৎসবে এসে মন্ত্রী রথীন ঘোষ বলেন, নেত্রী মমতা ব্যানার্জি , সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস আমরা একটা পরিবার হয়ে দলে কাজ করছি। বাংলার উন্নয়ন, ঐক্য, সংহতি , সম্প্রীতিকে বুক দিয়ে আগলে রাখতে হবে। কোন বিভেকামী শক্তির কাছে তৃণমূল আপোস করে না, এটাই মমতা ব্যানার্জির শিক্ষা। এদিনের রক্তদান শিবির থেকে দুস্থ শিশুদের হাতে উপহার তুলে দেন খাদ্যমন্ত্রী।এদিন অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিধায়ক সুকুমার মাহাতো, রফিকুল ইসলাম, ঊষারানি মন্ডল, রবিউল ইসলাম, তৃণমূল নেতা সুরজিৎ মিত্র, জেলা যুব সভাপতি শমিক রায় অধিকারি, জেলা সভাপতি বুরহানুল মুকাদ্দিম, ভারতীয় ফুটবলের অনুর্ধ্ব ১৭ গোলরক্ষক রাজরূপ সরকার প্রমুখ।
❤ Support Us






