Advertisement
  • দে । শ
  • এপ্রিল ১৬, ২০২৫

সম্প্রীতির বার্তায় বসিরহাটে বর্ষবরণ ও পশ্চিমবঙ্গ দিবস পালন

আরম্ভ ওয়েব ডেস্ক
সম্প্রীতির বার্তায় বসিরহাটে বর্ষবরণ ও পশ্চিমবঙ্গ দিবস পালন

এই প্রথম রাজ্যের অন্যান্য জায়গার মত বসিরহাটেও পশ্চিমবঙ্গ দিবস পালিত হল বাংলা নববর্ষের প্রথম দিনে। বসিরহাটে বর্ষবরণ ও পশ্চিমবঙ্গ দিবস পালন অনুষ্ঠানে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তাই দিলেন উদ্যোক্তারা। গান গাইলেন বসিরহাট ও টাকি পুরসভার মহিলা কাউন্সিলররা। রাজ্য বিধানসভায় সর্বসম্মতি ভাবে ১ বৈশাখ, বাংলা নববর্ষের দিনকে পশ্চিমবঙ্গ দিবস পালনের সিদ্ধান্ত গ্রহণ করে রাজ্য সরকার। এবং রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘বাংলার মাটি বাংলার জল’ গানটিকে রাজ্য সঙ্গীত হিসেবে গ্রহণের সর্বদলীয় সিদ্ধান্ত হয়। এবারেই প্রথম বর্ষ বরণের সঙ্গে পশ্চিমবঙ্গ দিবসে পালন করার কর্মসূচি নেওয়া হয় সারা রাজ্যে। বসিরহাট দক্ষিণের বিধায়ক ডাঃ সপ্তর্ষি ব্যানার্জির ব্যবস্থাপনায় সূর্যকান্ত উদ্যানে এদিন সন্ধ্যায় বর্ষবরণ ও পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানের ছিল বর্ণময়। নাচ, গান কবিতায় মনোজ্ঞ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসিরহাটের সাধারণ মানুষ।

বসিরহাট, টাকি পুরসভার কাউন্সিলর, তৃণমূলের নানা স্তরের নেতারাও ছিলেন। রাজ্য সঙ্গীত ‘বাংলার মাটি বাংলার জল’ ও ‘‌ধনধান্য পুষ্প ভরা’‌‌ গান ২ টি পরিবেশন করেন বসিরহাট পুরসভার কাউন্সিলর রুশা মজুমদার, টাকির কাউন্সিলর সীমা মুখার্জি প্রমুখ। স্বাগত ভাষণ দেন বিধায়ক ডাঃ সপ্তর্ষি ব্যানার্জি। মঞ্চে রবীন্দ্রনাথ, নজরুলের প্রতিকৃতিতে মাল্যদান করেন বিশিষ্টজনেরা। অন্যদিকে বাদুড়িয়া দিলীপ মেমোরিয়াল স্কুল মাঠে দিনটি পালিত হয় জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ বুরহানুল মুকাদ্দিন লিটনের উদ্যোগে। হাসনাবার ব্লক ২ তৃণমূল সভাপতি এসকেন্দার গাজির ব্যবস্থাপনায় পশ্চিমবঙ্গ দিবস উদযাপন করা হয়। অন্যদিকে, সন্দেশখালিতে পশ্চিমবঙ্গ দিবস পালনের কর্মসূচি বানচাল করতে বিজেপি তৃণমূল নেতাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ। মঙ্গলবার হাটগাছায় পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে যোগ দিতে যাবার পথে দুস্কৃতীদের হাতে আক্রান্ত হন খুলনা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিপ্লব বর্মন। শিতলিয়া গ্রামে পঞ্চায়েত সমিতির সদস্য, সন্দেশখালি ২ ব্লকের পূর্ত কর্মাধ্যক্ষ সফিকুল গাজিকেও মারধোর করা হয়েছে। অভিযোগ , তৃণমূলের উদ্যোগে পশ্চিমবঙ্গ দিবস অনুষ্ঠানে কেন লোক নিয়ে যাওয়ার জন্য বিজেপি আশ্রিত দুস্কৃতীরা বিপ্লব ও সফিকুলকে রাস্তার ওপর ফেলে বেধড়ক মারধোর করেছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!