Advertisement
  • প্রচ্ছদ রচনা
  • মে ৫, ২০২২

‘শাহি মঞ্চ’ থেকে বাংলা ভাগের দাবি! বিস্ফোরক বিজেপি বিধায়ক

কাশ্মীর থেকে লাদাখ যদি কেন্দ্রশাসিত অঞ্চল হতে পারে, তাহলে উত্তরবঙ্গের জন্যও স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী নিশ্চয়ই কিছু ভাবছেন—দাবি আনন্দময় বর্মনের ।

আরম্ভ ওয়েব ডেস্ক
‘শাহি মঞ্চ’ থেকে বাংলা ভাগের দাবি! বিস্ফোরক বিজেপি বিধায়ক

দুদিনের ঢালাও কর্মসূচি নিয়ে বঙ্গ সফরে এসেছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ । শাহ-র অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে বাংলা ভাগের দাবি তুললেন মাটিগাড়া নকশালবাড়ির বিজেপি বিধায়ক আনন্দময় বর্মন ।বিজেপি বিধায়ক বলেন, ‘এত বঞ্চনা, এত শোষণ, সেজন্য জনগণের মঞ্চ থেকে উত্তরবঙ্গ আলাদা করার দাবি এসেছে। আমাদের জনপ্রতিনিধিরা বিভিন্ন সময়ে জনগনের সেই দাবি তুলে ধরেছেন। উত্তরবঙ্গ কি আলাদা হওয়া সম্ভব? ভারতবর্ষে এমন অনেক রাজ্য রয়েছে যা, সুশাসন এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণের জন্য আলাদা হয়েছে। স্বাধীনতার আগে বাংলাদেশ ছিল, পরে সেটা পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গ হয়েছে। উত্তরবঙ্গের আবহাওয়া, পরিবেশ, মানুষের সুবিধা-অসুবিধা, চাহিদা, দক্ষিণবঙ্গের থেকে আলাদা। সুশাসন এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণের জন্য আমরাও চাই, কাশ্মীর থেকে লাদাখ যদি কেন্দ্রশাসিত অঞ্চল হতে পারে, তাহলে উত্তরবঙ্গের জন্যও স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী নিশ্চয়ই কিছু ভাবছেন।’

শাহের সভা মঞ্চে বিজেপি বিধায়কের এহেন দাবি স্বভাবতই রাজনৈতিক মহলে শোরগোল ফেলে দিয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!