- প্রচ্ছদ রচনা মা | ঠে-ম | য় | দা | নে
- জুন ৯, ২০২৩
পাথুরে মাটি, বালির টিলা, ৭ দিনের ম্যারাথনে প্রতিবন্ধকতা জয় বাংলার মহেশ্বেতার
৪৪ বছর বয়সী বাঙালি মহিলা মহাশ্বেতা ঘোষ। প্রথম ভারতীয় মহিলা হিসাবে ২৫৬ কিমির ম্যারাথন ডেস সাবলস অতিক্রম করেছেন
পাথুরে রুক্ষ মাটি। বালির টিলা। প্রতি পদে পদে প্রতিবন্ধকতা। সেই কঠিন প্রতিবন্ধকতা অতিক্রম করে অনন্য কৃতিত্ব স্থাপন করেছেন ৪৪ বছর বয়সী বাঙালি মহিলা মহাশ্বেতা ঘোষ। প্রথম ভারতীয় মহিলা হিসাবে ২৫৬ কিমির ম্যারাথন ডেস সাবলস অতিক্রম করেছেন।
আইকনিক ম্যারাথন ডেস সাবলসের ৩৭তম সংস্করণ ছিল সবচেয়ে কঠিন এবং চ্যালেঞ্জিং। মরক্কোর মেরজোগা ডুনে এই ম্যারাথন অনুষ্ঠিত হয়েছিল। ২৫৬ কিলোমিটার ম্যারাথনের গোটা রাস্তাটাই ছিল বালির টিলা এবং পাথুরে রুক্ষ ভূখণ্ড। ৭ দিনে সেই কঠিন পথ অতিক্রম করেছেন মহেশ্বেতা ঘোষয
সাত দিন ধরে চলেছিল এই ম্যারাথন দৌড়। প্রত্যেক প্রতিযোগীকে নিজস্ব খাবার এবং লাগেজ বহন করতে হয়েছিল। এই ব্যাপারে মহেশ্বতা ঘোষ বলেন, ‘ডেস সাবলস ম্যারাথনে খাবার এবং লাগেজ নিজেদেরই বহন করতে হয়। এই লাগেজের মধ্যে ছিল ঘুমানোর জন্য তাঁবু, উনুন, জামাকাপড় এবং সাত দিনের প্রয়োজনীয় জিনিসপত্র। প্রতিদিন রেসের সময় সেগুলো পিঠে করে বহন করতে হত।’ নেটফ্লিক্সে একটা সিরিজ দেখার পর এই ম্যারাথন দৌড়ে অনুপ্রাণিত হয়েছিলেন মহেশ্বেতা ঘোষ।
এই ধরনের ম্যারাথনে অংশ নিতে গেলে শরীর ও মন যথেষ্টই শক্ত রাখতে হয়। মহেশ্বেতা ঘোষ বলেন,‘এই ধরনের ম্যারাথনের জন্য শুধুমাত্র শারীরিক প্রশিক্ষণই যথেষ্ট নয়। শরীরের সঙ্গে মনও শক্ত রাখতে হবে। তাপ, ফোস্কা এবং আরও অনেক কিছুর সঙ্গে লড়াই করতে হয়।’ মহেশ্বতা ঘোষের পক্ষে এই ম্যারাথনে অংশ নেওয়া একেবারেই সহজ ছিল না। তাঁকে পরিবারের বাধার সম্মুখীন হতে হয়েছিল। ছোট বয়সে তাঁর ওজন অনেকটাই বেশি ছিল। এছাড়া মেরুদন্ডে একটা গুরুতর চোটও পেয়েছিলেন। যার ফলে অস্ত্রপোচার করতে হয়েছিল। এক বন্ধুর দ্বারা অনুপ্রাণিত হয়ে ২০১২ সালে তিনি ওজন কমানোর জন্য দৌড় শুরু করেন। পরবর্তীকালে সেটাই তার কাছে আবেগে পরিণত হয়।
এখনও পর্যন্ত দেশ ও বিদেশ মিলিয়ে প্রায় ৫০ টির বেশি ম্যারাথনে অংশ নিয়েছেন মহেশ্বতা। এই ব্যাপারে তিনি বলেন,‘আমি ৫০টির বেশি ম্যারাথন সম্পন্ন করেছি। যার মধ্যে রয়েছে বিশ্বের তিনটি বড় ম্যারাথন। পোখরানে ৭৫ কিলোমিটার মরুভূমির দৌড় ছাড়াও মহামারী চলাকালীন ১০০ কিলোমিটার ম্যারাথনেও অংশ নিয়েছি।’ আপাতত বার্লিন দৌড়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন এই বাঙালী দৌড়বিদ।
❤ Support Us







