- এই মুহূর্তে দে । শ
- জানুয়ারি ১৫, ২০২৫
মাদ্রাসা টেট পরীক্ষায় সিলেবাস বর্হিভূত প্রশ্ন, কমিশনকে বড়ো নির্দেশ কলকাতা হাইকোর্টের
২০২৪ সালে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন শিক্ষক নিয়োগের পরীক্ষা নেয়। পরীক্ষার্থীদের অভিযোগ ছিল ভুল প্রশ্ন ও সিলেবাস বর্হিভূত প্রশ্ন করেছে কমিশন। কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। বুধবার কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি হয়। বিচারপতি সৌগত রায়ের বেঞ্চ বড়ো নির্দেশ দেন মাদ্রাসা সার্ভিস কমিশনকে।
আজ কোর্টে নিজের ভূল কার্যত সবিকার করে নিয়েছে সার্ভিস কমিশন। এরপরই কোর্ট নির্দেশ দেয়, যারা ২০২৪ এ পরীক্ষায় অংশ নিয়েছিলেন, ভূল বা সিলেবাসের প্রশ্নগুলিতে তাঁরা পুরো নম্বর পাবেন।’ নতুন নাম্বার সমেট চুড়ান্ত পরীক্ষার তালিকা দ্রুত প্রকাশ করবার নির্দেশ। আগামী ১৯ শে জানুয়ারি পরবর্তী ধাপের পরীক্ষা হতে চলেছে। তার আগে আদলতের নির্দেশে স্বস্তিতে চাকরীপ্রার্থীরা।
এ রাজ্যে শিক্ষক নিয়োগ পরীক্ষা মানেই গণ্ডগোল। একাধিক মামলা চলছে হাইকোর্ট ও দেশের শীর্ষ আদালতে। রাস্তায় ধর্ণামঞ্চে বসে প্রহর গুনছেন হবু শিক্ষক-শিক্ষিকারা। একেরপর এক শুনানির তারিখ পিছিয়ে যাচ্ছে। তাঁর মধ্যে ২০২৪ সালে জানুয়ারি মাসে অনুষ্ঠিত হওয়া মাদ্রাসা সার্ভিসের কমিশনের টেট নিয়ে অভিযোগ ওঠাতেই আশঙ্কিত হয়ে ওঠেন পরীক্ষার্থীরা। এক পরীক্ষার্থী পরীক্ষা বয়কট করেছিলেন। কোর্টে আবেদনকারীরা জানিয়েছিলেন, ভুল প্রশ্নের জন্য মাত্র ৮ জন পরীক্ষার্থী পাশ করতে পেরেছেন। কোর্টের নির্দেশে মাদ্রাসা পরীক্ষার জট কাটলেও, নিয়োগ না হওয়া পর্যন্ত আতঙ্কেই থাকবেন বাংলার হাজার হাজার শিক্ষিত ছেলেমেয়েরা।
❤ Support Us








