Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জানুয়ারি ২৮, ২০২৫

আর জি করে আর্থিক দুনীর্তি মামলায় বিচারপ্রক্রিয়া দ্রুত শুরুর নির্দেশ কলকাতা হাইকোর্টের। তদন্ত প্রায় শেষ কোর্টে জানালো সিবিআই

আরম্ভ ওয়েব ডেস্ক
আর জি করে আর্থিক দুনীর্তি মামলায় বিচারপ্রক্রিয়া দ্রুত শুরুর নির্দেশ কলকাতা হাইকোর্টের। তদন্ত প্রায় শেষ কোর্টে জানালো সিবিআই

আর জি করে আর্থিক দুর্নীতির মামলায় নিম্ন আদালতকে এক সপ্তাহের মধ্যে বিচারপর্ব শুরু করতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ৷ এই মামলাতেই গ্রেপ্তার হয়েছিলেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। চার্জশিট না দেওয়ায় ইডির উপর বিরক্ত বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।

আর জি করে আর্থিক দুর্নীতির মামলায় নিম্ন আদালতকে এক সপ্তাহের মধ্যে বিচারপর্ব শুরু করতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ৷ কেবল মামলার শুনানি নয়, আর্থিক দুর্নীতি সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তির বিষয়ে সচেষ্ট হতে দেখা গেল কলকাতা হাইকোর্টের বিচারপতিকে। আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি আর্থিক দুর্নীতির অভিযোগ এনে মামলা করেছিলেন হাইকোর্টে। এই মামলাতেই গ্রেপ্তার হয়েছিলেন আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। যদিও সময়মতো চার্জশিট জমা না দেওয়ায় জামিনে মুক্তি পেয়েছেন সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। এবার রাজ্যের তরফেও বিচারপ্রক্রিয়া শুরু করবার অনুমতি পেয়েছে সিবিআই। বিচার প্রক্রিয়ার জন্য অভিযুক্তদের থেকে সম্মতিও নেওয়া হয়েছে। মঙ্গলবার হাইকোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে মুখ বন্ধ খামে রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। এরপর এই মামলার শুনানিতে হাইকোর্টে ইডি-র পক্ষে আইনজীবী জজানিয়েছেন, সিবিআই তদন্ত শেষ পর্যায়ে পৌঁছেছে। এ বার এই মামলায় ‘এনফোর্সমেন্ট কেস ইনফর্মেশন রিপোর্ট’ (ECIR) দায়ের করে তদন্ত শুরু করেছে ইডি।

গত বছরের ২৩ আগষ্ট আর জি করে দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। এরপর কেন্দ্রীয় তদন্তকারী দল এই মামলা হাতে নেয়। গত ২৯ নভেম্বর আলিপুরের বিশেষ সিবিআই আদালতে প্রথম চার্জশিট জমা করেন তাঁরা। চার্জশিট ও অন্যান্য নথি মিলিয়ে প্রায় হাজার পাতার বিপুল নথি আদালতে জমা দেয় সিবিআইয়ের বিশেষ দুর্নীতি দমন শাখা। যেখানে আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ আশিষ পাণ্ডে, বিল্পব সিংহ, সুমন হাজরা, আফসার আলি খানের অভিযুক্তের তালিকায় নাম ছিল। প্রাক্তন ডেপুটি সুপার (নন মেডিক্যাল) আখতার আলির অভিযোগ ছিল, হাসপাতালে পায় ৩ বছরের বেশি সময় ধরে আর্থিক দুর্নীতি হয়েছে। বিভিন্ন সময়ে চিকিৎসার সরঞ্জাম কেনার নামে টেন্ডার দুর্নীতি হয়েছিল, প্রাক্তন অধ্যক্ষ ঘুস নিয়ে তাঁর ঘনিষ্ঠদের টেন্ডার পাইয়ে দিয়েছিলেন বলে অভিযোগ। এছাড়াও মেডিক্যাল কলেজে ভর্তি প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ রইয়েছে। আর জি করে মহিলা চিকিৎসককে যৌন নির্যাতন করে খুনের খটনায় তোলপাড় শুরু হলে,হাসপাতালের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠতে থাকে। আর্থিক দুর্নীতির পাশাপাশি খুনের ঘটনায় তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগ আনা হয় তাঁর বিরুদ্ধে।

বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এদিন বলেছেন, এই মুহূর্তে এই মামলায় আতালতের আর বিশেষ কিছু করবার নেই। ইডিকে দ্রুত রিপোর্ট পেশ করতে হবে। ইডির ভূমিকায় অসন্তুষ্ট হতে দেখা গেল বিচারপতিকে, তিনি মন্তব্য করেন। “ইডি চার্জশিটও দেয় না আর বিচারপ্রক্রিয়াও (ট্রায়াল) শুরু করে না।” উত্তরে ইডি জানায়, ঘটনার তদন্তে নেমে ২২ জায়গায় তল্লাশি চালিয়েছেন তাঁরা। একাধিক লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আগামী ৩০ শে জানুয়ারি আলিপুরে সিবিআই-এর বিশেষ আদালতে পরবর্তী শুনানি রয়েছে। সেই শুনানির ১ সপ্তাহের মধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে চার্জ গঠন করতে হবে সংশ্লিষ্ট তদন্তকারী দলকে। যত দ্রুত সম্ভব বিচারপ্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!