- এই মুহূর্তে দে । শ
- মে ১৮, ২০২৩
অভিষেককে জিজ্ঞাসাবাদ মামলার রায়দান আজ
আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ সংক্রান্ত মামলার আজ রায়দান হতে চলেছে। বৃহস্পতিবার সকাল থেকেই এই রায়দান নিয়ে জল্পনা শুরু হয়েছে।
নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি কুন্তল ঘোষ অভিযোগ করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলানোর জন্য তার ওের চাপ দেওয়া হচ্ছে।
নিম্ন আদালত ছাড়াও হেস্টিংস থানায় চিঠি দিয়ে এমনই অভিযোগ করেন কুন্তল ঘোষ।
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এর আগে বলেন, সিবিআই-ইডি-র উচিত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে জিজ্ঞাসাবাদ করা। অভিষেকের বক্তব্য তদন্তের বাইরে রাখা উচিত নয়, বলে মন্তব্য করেম বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই নির্দেশের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায় । শীর্ষ আদালতের নির্দেশে এজলাস বদলের পরে মামলা যায় বিচারপতি অমৃতা সিন্হার কাছে। অভিষেকের মামলার শুনানি চলাকালীন বিচারপতি অমৃতা সিন্হা মন্তব্য করেন, তদন্তকারী সংস্থা কাউকে জিজ্ঞাসাবাদ করতেই পারে। উনি একটু বেশি আশঙ্কায় ভুগছেন। আজ বৃহস্পতিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ সংক্রান্ত সেই মামলারই রায় ঘোষণা করতে চলেছেন বিচারপতি সিনহা।
❤ Support Us





