Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • সেপ্টেম্বর ৪, ২০২৫

কমান্ডারসহ ছত্তিশগড়ে আত্মসমর্পন ২০ জন মাওবাদীর, এদের মধ্যে ৯ জন মহিলা

আরম্ভ ওয়েব ডেস্ক
কমান্ডারসহ ছত্তিশগড়ে আত্মসমর্পন ২০ জন মাওবাদীর, এদের মধ্যে ৯ জন মহিলা

ছত্তিশগড়ের সুকমা জেলায় আত্মসমর্পণ করলেন ২০ জন মাওবাদী। এদের মধ্যে ৯ জন মহিলা। আত্মসমর্পনকারীদের মধ্যে পিপলস লিবারেশন গেরিলা আর্মির ১ নম্বর ব্যাটালিয়নের একজন মহিলা ক্যাডারও রয়েছেন। এই মাওবাদীদের মাথার ওপর ৩৩ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল সরকার। আত্মসমর্পন করা মাওবাদীদের মূলস্রোতে ফেরার জন্য ৫০ হাজার টাকা করে দেওয়া হবে।
বুধবার সুকমা পুলিশ সুপারিনটেনডেন্ট অফিসে এসে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্সের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ রাজেশ কুমার পান্ডে এবং জেলা পুলিশ সুপার কিরণ চহ্বান ও অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্তাদের সামনে এসে এই মাওবাদীরা আত্মসমর্পণ করেন। মাওবাদীদের সবচেয়ে শক্তিশালী সামরিক গঠন হল পিপলস লিবারেশন গেরিলা আর্মি। এই গেরিলা আর্মির ১ নম্বর ব্যাটালিয়নের একজন মহিলা কমান্ডারও আত্মসমর্পন করেন।
সুকমার জেলা পুলিশ সুপার কিরণ চহ্বান বলেন, ‘‌আত্মসমর্পণকারী মাওবাদীদের বিরুদ্ধে অনেক ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। এই মাওবাদীদের মধ্যে পিএলজিএ ব্যাটালিয়নে সক্রিয় একজন কট্টর মহিলা সদস্য এবং অন্যান্য এলাকার সক্রিয় সদস্যরাও রয়েছেন। রাজ্য সরকারের পুনর্বাসন নীতির আওতায় আত্মসমর্পণকারী মাওবাদীদের প্রত্যেককে ৫০০০০ টাকা করে প্রদান করা হবে এবং অন্যান্য সহায়তাও দেওয়া হবে।’‌
কিরণ চহ্বান আরও বলেন, ‘‌আত্মসমর্পণকারী মাওবাদীরা রাজ্য সরকারের ‘‌নিয়াদ নেল্লানার’‌ প্রকল্পে মুগ্ধ হয়েছেন। এই প্রকল্পের লক্ষ্য প্রত্যন্ত গ্রামগুলিতে উন্নয়নমূলক কাজ সহজতর করা এবং নতুন আত্মসমর্পণ ও পুনর্বাসন নীতি।’‌ মাওবাদীদের পিএলজিএ ব্যাটালিয়ন নং ১–এর কমান্ডার শর্মিলা ওরফে উইকা ভীমে এবং মাওবাদীদের পশ্চিম বস্তার ডিভিশনের সদস্য তাতি কোসি ওরফে পারমিলার জন্য ৮ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল। আর এক ক্যাডার, যিনি এরিয়া কমিটির সদস্য, তাঁর মাথার দাম ছিল ৫ লক্ষ টাকা। অন্য চারজন ক্যাডারের জন্য ৪ লক্ষ টাকা এবং বাকিদের জন্য ১ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল ছত্তিশগড় সরকার।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!