- এই মুহূর্তে দে । শ
- ডিসেম্বর ৩০, ২০২৪
আজ দুপুরে সন্দেশখালিতে মুখ্যমন্ত্রী, ঋষি অরবিন্দ মিশন মাঠে প্রশাসনিক সভার আয়োজন
জেলা সফরে সন্দেশখালিতে আসছেন মুখ্যমন্ত্রী। সোমবার দুপুর একটা নাগাদ হেলিকপ্টারে সন্দেশখালির ঋষি অরবিন্দ মিশন মাঠে প্রশাসনিক সভায় উপস্থিত হবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সভা উপলক্ষে সেজে উঠেছে সন্দেশখালি । মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা থেকে স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের হাতে তুলে দেওয়া হবে সাইকেল, আবাস যোজনার ঘরের চেক, মৎস্যজীবীদের প্রয়োজনীয় সরঞ্জাম যেমন নৌকা হাঁড়ি কর্মসংস্থানের লক্ষ্যে বেকার যুবকদের হাতে তুলে দেওয়া হবে ই- রিক্সা । রবিবার সকাল থেকে মঞ্চের পাশে জড়ো করা হয়েছে শতাধিক সাইকেল । এছাড়াও রাজ্য সরকারের একাধিক প্রকল্পের সুবিধা তুলে দেওয়া হবে উপভোক্তাদের হাতে । কুড়ি হাজার মানুষকে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা থেকে প্রয়োজনীয় সাহায্য তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন বিধায়ক সুকুমার মাহাতো । রবিবার সকাল থেকে সন্দেশখালির ঋষি অরবিন্দ মিশন মাঠে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভার প্রস্তুতি চলছে জোর কদমে । মাঠের এক কোনে করা হয়েছে হেলিপ্যাড । হেলিপ্যাডের নিরাপত্তার কারনে শনিবার নির্মীয়মান হেলিপ্যাডে হেলিকপ্টারের মহড়া দেওয়া হয় । সন্দেশখালিতে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা ঘিরে এক কথায় প্রশাসনিক কর্তা ব্যক্তিদের ব্যস্ততা তুঙ্গে ।
রাজ্য সরকারের একাধিক প্রকল্পের ব্যানার ও তৃণমূলের দলীয় পতাকায় সেজে উঠেছে গোটা সন্দেশখালি । সোমবার দুপুর একটা নাগাদ অরবিন্দ মাঠে পৌঁছবেন মুখ্যমন্ত্রী । সভার প্রস্তুতির তদারকি করছেন সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো । তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালিতে আসছেন একটি প্রশাসনিক সভায় । সেখানে স্থানীয় সাধারণ মানুষের প্রবেশাধিকার থাকছে । বিধায়ক বলেন, মুখ্যমন্ত্রীর সভায় ২০ হাজার মানুষের বসার ব্যবস্থা করা হয়েছে । অনুমান করা হচ্ছে সন্দেশখালি থেকে মুখ্যমন্ত্রীর সভায় আনুমানিক ৫০ হাজারেরও বেশি মানুষ সন্দেশখালি বিভিন্ন এলাকা থেকে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভায় জড়ো হবেন ।
❤ Support Us







