- দে । শ
- মে ৭, ২০২২
কয়লা পাচারকাণ্ডে নয়া মোড়, অভিষেক-পত্নী রুজিরার বিরুদ্ধে পরোয়ানা জারি
গত মার্চে দিল্লিতে অভিষেককে ৮ ঘণ্টা জেরা করে ইডি।
কয়লা পাচরকাণ্ডে তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পরোয়ানা জারি হয়েছে । এই মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) বার বার তলব করা সত্ত্বেও হাজিরা দেয়নি রুজিরা। এবার তাই সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক গৃহিনীর বিরুদ্ধে জামিনযোগ্য পরোয়ানা জারি করল রাজধানী দিল্লির পটীয়ালা হাউস কোর্ট। আগামী ২০ অগাস্টের মধ্যে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে।
কয়লা পাচার মামলায় এখনও পর্যন্ত অভিষেককে দু’বার জিজ্ঞাসাবাদ করেছে ইডি। রুজিরা একবারও ইডির সামনে হাজির হননি। শেষবার, গত ২১ ও ২২ মার্চ অভিষেক ও রুজিরাকে দিল্লির ইডির দফতরে হাজির হওয়ার জন্য সমন জারি করেছিল কেন্দ্রীয় সংস্থাটি। তার আগেই সস্ত্রীক অভিষেক ইডির সমন জারির বিরুদ্ধে দিল্লি হাই কোর্টেরও দ্বারস্থ হন। কিন্তু হাই কোর্ট এই মামলার কোনও রকম হস্তক্ষেপ করেনি।
গত মার্চে দিল্লিতে অভিষেককে ৮ ঘণ্টা জেরা করে ইডি। অভিষেক এই প্রসঙ্গে মোদী সরকারকে আক্রমণ করার পাশাপাশি ইডি কেন তাঁদের কলকাতার অফিসে জিজ্ঞাসাবাদ করছে না, তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন। সেই সময় রুজিরাকেও তলব করা হয়েছিল। কিন্তু তিনি আসেননি। গত বছরের সেপ্টেম্বর মাসেও দিল্লিতে রুজিরাকে ডেকে পাঠিয়েছিল ইডি। সেই সময় রুজিরা চিঠি দিয়ে জানিয়েছিলেন, অতিমারির সময় সন্তানদের ফেলে তাঁর পক্ষে দিল্লি যাওয়া সম্ভব নয়।
❤ Support Us





