Advertisement
  • প্রচ্ছদ রচনা
  • মার্চ ১৭, ২০২৩

স্কুল সার্ভিস কমিশনে দুর্নীতি অব্যাহত, দাবি বিচারপতি মান্থার। প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতিকে তলব

আরম্ভ ওয়েব ডেস্ক
স্কুল সার্ভিস কমিশনে দুর্নীতি অব্যাহত, দাবি বিচারপতি মান্থার। প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতিকে তলব

চিত্র ; সংবাদ সংস্থা

স্কুল সার্ভিস কমিশনে দুর্নীতি এখনও অব্যাহত। বিস্ফোরক অভিযোগ করলেন বিচারপতি রাজশেখর মান্থা । এ ব্যাপারে বিস্তারিতভাবে জানবার  জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পালকে তিনি ডেকে পাঠিয়েছেন। আগামী সপ্তাহে উচ্চ আদালতে তিনি হাজিরা দেবেন।

শুক্রবার ২০১১ সালের স্কুল সার্ভিস কমিশনের প্রশ্নপত্রে ভুল সংক্রান্ত একটি মামলার শুনানি ছিল। চাকরিপ্রার্থীরা তাঁদের অভিযোগে জানিয়েছিলেন, আদালতের নির্দেশে পরীক্ষার প্রশ্নপত্রে ভুল থাকার কারণে ৮৩ জন প্রার্থীর অতিরিক্ত নম্বর পাওয়া কথা। কিন্তু দেখা যাচ্ছে আরো অনেককে বাড়তি নম্বর দেওয়া হয়েছে। বেআইনি ভাবে অযোগ্যদের নিয়োগ করা হয়েছে। বিচারপতি মান্থা তাঁদের বক্তব্য শুনে বলেন, আমার তো মনে হচ্ছে প্রাথমিক শিক্ষা সংসদে এখনও দুর্নীতি চলছে। তাদের কর্মীদের আচরণ মোটেও গ্রহণযোগ্য নয়। এতে জনমানসে সংস্থার গ্রহণযোগ্যতা কমছে। মানুষ সংস্থার ওপর আস্থা হারাচ্ছে। এরকম চলতে থাকলে আমি সমস্ত নিয়োগ বাতিল করতে বাধ্য হব।

আদালতের নির্দেশে প্রাথমিক শিক্ষা সংসদ একটি প্রতিবেদন পেশ করেছিলেন । বিচারপতি অবশ্য তা বাতিল করে দিয়েছেন। তিনি জানিয়েছেন, নতুন রিপোর্ট নিয়ে আগামী শুক্রবার এজলাসে হাজির হতে হবে।


  • Tags:
❤ Support Us
Advertisement
error: Content is protected !!