- এই মুহূর্তে ন | ন্দ | ন | চ | ত্ব | র
- জুলাই ৪, ২০২৩
আলিয়ার মুখে “খেলা হবে” শুনে উচ্ছ্বসিত স্রষ্টা দেবাংশু!
বলিউডের অভিনেত্রী আলিয়া ভাটের মুখে “খেলা হবে!” শুনে অবাক লাগছে? লাগারই কথা। তৃণমূলের ভোটের গান “খেলা হবে”, যদি মহেশ ভাটের মেয়ে আলিয়া ভাটের মুখে শোনা যায় তাহলে সত্যি অবাক হতেই হয়। তবে আলিয়া ভাটের মুখে “খেলা হবে”, শুনে অবাক হয়েছেন এবং অবশ্যই আনন্দ পেয়েছেন তৃণমূলের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত নেতা দেবাংশু ভট্টাচার্য।
এবার আসল প্রসঙ্গে আসা যাক। কেন, কি ভাবে আলিয়া ভাটের মুখে “খেলা হবে”, শোনা গেল!
আসলে অনেক জল্পনা-কল্পনার পর অবশেষে মুক্তি পেয়েছে আলিয়া ভাট অভিনীত ‘’রকি অউর রানি কি প্রেম কাহানি’’ সিনেমার ট্রেলার। পরিচালক করণ জোহরের এই সিনেমাতে বাঙালি কন্যের চরিত্রে অভিনয় করেছেন আলিয়া ভাট। এই পর্যন্ত সকলেই জানতেন। কিন্তু সিনেমার ট্রেলারে আলিয়া ভাটের মুখে ‘’খেলা হবে’’ স্লোগান শুনে এবার সত্যি সবাই অবাক হলেন।
সিনেমায় আলিয়া ভাট রানি চট্টোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করেছেন। সিনেমায় রানি একজন বুদ্ধিমতী. শিক্ষিতা মহিলা। অন্যদিকে পারিপার্শ্বিক পরিস্থিতি সম্পর্কে কোনওরকম জ্ঞানশূন্য, পঞ্জাবি মুণ্ডার চরিত্রে এই সিনেমায় অভিনয় করেছেন রণবীর সিং। রানির বাবা-মা’র চরিত্রে রয়েছেন টোটা রায়চৌধুরী, চূর্ণী গঙ্গোপাধ্যায়। সিনেমায় রণবীরের পরিবারের সদস্য হিসাবে রয়েছেন জয়া বচ্চন, শাবানা আজমি এবং ধর্মেন্দ্র।
আর এই সিনেমার ট্রেলারে আলিয়া ভাটকে বলতে শোনা হিয়েছে ‘’খেলা হবে’’ সংলাপ। যা শুনে স্তম্ভিত সকলে। আর এই ঘটনায় উচ্ছ্বসিত ‘’খেলা হবে’’র স্রষ্টা দেবাংশু ভট্টাচার্য। আলিয়ার মুখে ” খেলা হবে”, শুনে দেবাংশুর ছোট্ট প্রতিক্রিয়া, ‘’ক্রিয়েটার হিসাবে ভালো লাগছে। এর আগে কোনও রাজনৈতিক স্লোগান রাজনীতির বাইরে অন্য ক্ষেত্রে অবাধ বিচরণ করেছে বলে জানি না। আর এখানে তো আলিয়ার বাঙালি পরিবারকে দেখানো হচ্ছে। বাংলা মানে এখন যেমন দুর্গাপুজো, ফুটবল, ইলিশ-চিংড়ি৷ তেমনি বাংলা মানে এবার ‘খেলা হবে।”
তবে আলিয়ার মুখে ‘’খেলা হবে” শুনে শুধু দেবাংশুই নয়, অবাক টলিউড তারকাও। শুভশ্রী তাঁর ইনস্টাগ্রামে ছবির ট্রেলার শেয়ার করে লিখেছেন ‘’খেলা হবে।” ২৮শে জুলাই ‘’রকি অউর রানি কি প্রেম কাহানি’’ সিনেমাটি মুক্তি পাবে।
❤ Support Us







