- মা | ঠে-ম | য় | দা | নে
- ডিসেম্বর ৩১, ২০২৪
নাদনঘাটে ক্রিকেট অ্যাকাডেমির উদ্বোধন
নাদনঘাটের সুলুন্থু তরুণ সঙ্ঘের মাঠে তৈরি হওয়া ক্রিকেট অ্যাকাডেমির আনুষ্ঠানিক সূচনা হল। স্থানীয় বিধায়ক তপন চ্যাটার্জি, প্রাক্তন ক্রিকেটার দেবেশ চক্রবর্তীদের উপস্থিতিতে অ্যাকাডেমিটির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মন্ত্রী স্বপন দেবনাথ। অ্যাকাডেমির উন্নতিকল্পে স্বপনবাবু একটি রোলার কিনে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন। এদিকে এই অ্যাকাডেমির আনুষ্ঠানিক পথ চলাকে সমৃদ্ধ করতে মাসখানেক আগেই একটি সীমিত ওভারের ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করেছিলেন উদ্যোক্তারা। উদ্বোধনের দিন ছিল ফাইনাল খেলা। ফাইনালে কাটোয়ার রোলেক্স ক্লাব ৩৩ রানের ব্যবধানে হারাল বর্ধমানের ওয়ারিয়ারকে।
❤ Support Us








