- দে । শ
- জানুয়ারি ২৮, ২০২৫
মহিলাকে হেনস্থার অভিযোগ। গ্রেফতার সিআরপিএফ জওয়ান
পূর্বস্থলীর উত্তর শ্রীরামপুর যুব সংঘের মাঠে চলছে লোকসংস্কৃতি উৎসব ও কৃষি মেলা। মেলার পাশেই বাড়ির সামনে গ্যারেজে গাড়ি রাখাকে কেন্দ্র করে এক মহিলার সঙ্গে ঝামেলা অশান্তি হয় এক প্রাক্তন সিআরপিএফ জওয়ানের সঙ্গে। ওই মহিলার সঙ্গে অভব্য আচরণ ও হেনস্থার অভিযোগ ওঠে ওই জওয়ানের বিরুদ্ধে। ঝামেলা দেখে ছুটে আসে পুলিশ। অভিযুক্তকে ধরতে গেলে, পুলিশের উপর চড়াও হয়ে পুলিশকেই মারধরের অভিযোগ ওঠে স্থানীয় উত্তর শ্রীরামপুর এলাকার বাসিন্দা অনল দে নামে ওই জওয়ানের বিরুদ্ধে। এরপর ছুটে আসে অতিরিক্ত পুলিশ। গ্রেপ্তার করে অনলকে। তাকে কালনা মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক পুলিশি হেফাজতের নির্দেশ দেন।
❤ Support Us








