- এই মুহূর্তে
- জানুয়ারি ২১, ২০২৫
বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে সম্পর্ক ছিন্ন, শপথ নিয়েই ঘোষণা ট্রাম্পের
দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্টের চেয়ারে বসে একাধিক নতুন সিদ্ধান্ত নিয়ে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এবং প্যারিস জলবায়ু চুক্তি থেকে নিজের বিচ্ছিন্ন করবার প্রক্রিয়া শুরু করে দিল ওয়াশিংটন। জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার বিধানও বাতিল করা হয়েছে।
ইতিমধ্যে এ সংক্রান্ত একটি নির্বাহী আদেশ পত্রে সই করেছেন তিনি। সোমবার ৪৭ তম মার্কিন রাষ্ট্রপ্তি হিসাবে শপথ নিয়েছেন ট্রাম্প, দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই ওভাল অফিসে একশোটি আদেশে পত্রে সই করেন তিনি ৷ তার মধ্যে একটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সরে আসা। এছাড়াও নাগরিকত্ব, অভিবাসন, বৈদেশিক নীতি, প্যারিস জলবায়ু চুক্তি সংক্রান্ত এয়াকধিক আদেশপত্রে সই করেছেন তিনি।
এদিন হোয়াইট হাউসে আদেশপত্রে সই করবার সময় তিনি বলেন, এটা একটা বড়ো সিদ্ধান্ত। বিশ্ব স্বাস্থ্য সংস্থায় এতদিন অন্য দেশের তুলনায় যুক্তরাষ্ট্র অন্যায্য পরিমাণে অর্থ প্রদান করেছে। চিনের জনসংখ্যা আমাদের থেকে অনেক বেশি হওয়া সত্ত্বেও তারা মাত্রা ৩৯ মিলিয়ন মার্কিন ডলার দিচ্ছিল। আর আমরা ৫০০ মিলিয়ন মার্কিন ডলার দিচ্ছিলাম। এটা আমার কাছে অন্যায্য বলে মনে হয়েছে ৷” কোভিড ১৯ মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সক্রান্ত ভূমিকা নিয়ে নানান সময়ে সমালোচনা করেছেন ট্রাম্প। গত পর্যায়েই তিনি এই সংস্থা থেকে বেরিয়ে যাবার প্রক্রিয়া শুরু করেছিলে। যদিও নির্বাচনে জিতে নতুন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন সে সিদ্ধান্ত বাতিল করে দেন। তবে এবার হু থেকে দ্রুত সরে আসবার প্রক্রিয়া শুরু করেছে ওয়াশিংটন। যেহেতু ক্ষমতা গ্রহণের প্রথম দিনেই নির্দেশ পত্রে সাক্ষর হয়েছে, মনে করা হচ্ছে তাড়াতাড়িই বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করতে পারে মার্কিন রিপাবলিক সরকার।
মার্কিন প্রেসিডেন্টের তরফে রাষ্ট্রসংঘের মহাসচিবকে একটি চিঠি পাঠান হচ্ছে, যাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আমেরিকার বেরিয়ে আসার পরিকল্পনা সম্পর্কে আনুষ্ঠানিকভাবে জানানো হবে ৷ আদেশ পত্রে আরও বলা হয়েছে,২০২০ সালে চিনের উহান থেকে ছড়িয়ে পড়া কোভিড-১৯ অতিমারি এবং পৃথিবীর অনান্য স্বাস্থ্য সংকট মোকাবেলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থাটি ব্যর্থ হয়েছে। ভুল ব্যবস্থাপনা, জরুরিভিত্তিক প্রয়োজনীয় সংস্কার না করা এই ব্যর্থতার মূল কারণ ৷ ‘হু’ সদস্যভুক্ত রাষ্ট্রগুলি নিজেদের রাজনৈতিক প্রভাব ও স্বাধীনভাবে চলতে পারে না। এসব কারণে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেয় ৷ট্রাম্পের এই ঘোষণায় চিন্তার ভাঁজ হু’র কর্মকর্তাদের মাথায়। কয়েকশো মিলিয়ন ডলার তহবিল হারাতে চলেছে তাঁরা। এছাড়াও রোগ নির্ণয়, গবেষণা, পরিবহণ ইত্যাদি ক্ষেত্রে অ্যামেরিকার সাহায্য পায় তাঁরা।
প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসবার সিদ্ধান্তও বড় একটি সীদ্ধান্ত বলে মনে করছেন রাজনীতির বিশ্লেষকরা। এ প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বইলেছেন “আমি অবিলম্বে ওই অন্যায্য, একপেশে প্যারিস জলবায়ু চুক্তি প্রত্যাহার করছি । চিন যখন দায়মুক্তি ছেড়ে ফেলে, তখন অ্যামেরিকা ইচ্ছাকৃতভাবে নিজেদের শিল্পের ক্ষতি তো করতে পারে না ।”
❤ Support Us







