Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মার্চ ৬, ২০২৫

আদিবাসী পর্ষদের দায়িত্বে রদবদল, নতুন চেয়ারম্যান হলেন দুলাল মুর্মু

আরম্ভ ওয়েব ডেস্ক
আদিবাসী পর্ষদের দায়িত্বে রদবদল, নতুন চেয়ারম্যান হলেন দুলাল মুর্মু

২৬-এর বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের আদিবাদী পর্ষদে রদবদল। এক ব্যক্তি, এক পদ নীতি থেকে সরে এসে রাজ্যসভার সাংসদ, জেলাসভাপতির দায়িত্বে থাকা ব্যক্তিদেরও আদিবাসী উন্নয়ন ও কালচারাল বোর্ডের দায়িত্ব দেওয়া হয়েছে। পর্ষদের নতুন চেয়ারম্যান নয়াগ্রামের বিধায়ক দুলাল মুর্মু। এই পদে আগে ছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভাইস চেয়ারপার্সনের পদ পেয়েছেন প্রকাশ চিকবড়াইক। নবগঠিত পর্ষদে সাঁওতাল সম্প্রদায়ের পাশাপাশি মুন্ডা, ওঁরাও জনগোষ্ঠির প্রতিনিধিরা থাকছেন। উত্তরবঙ্গের একাধিক পরিচিত মুখ বোর্ডে জায়গা পেয়েছেন। সাঁওতালি ভাষার সাহিত্যিক সুচিত্রা হাঁসদা, জনজাতি নেতা রবিন টুডু, আদিত্য কিস্কুর পাশাপাশি প্রথমবার আলিপুরদুয়ারের টোটো সম্প্রদায়ের বকুল টোটো এই বোর্ডের এগজিকিউটিভ সদস্য হয়েছেন। কেশিয়াড়ির বিধায়ক পরেশ মুর্মুও এই পর্ষদের নতুন সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন। সরকারি আধিকারিক, জনপ্রতিনিধি, মিলিয়ে মোট ২০ জনকে রাখা হয়েছে।

২০১৮ সালে আদিবাসীদের সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নের উদ্দেশে এই পর্ষদ প্রতিষ্ঠিত হয়েছিল। বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব সামলেছেন বিরসা তিরকি। ৫ বছর পর ২০২৩ সালের ২৩ এপ্রিল পর্ষদের মেয়াদ শেষ হয়ে পুনরায় নতুন পর্ষদ গঠন করা হয়। মুখ্যমন্ত্রী স্বয়ং পর্ষদ চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন। চলতি পর্ষদেই দায়িত্বের রদবদল ঘটনো হচ্ছে। মমতা ব্যানার্জি নিজের পদ ছারৈছেন, এছাড়াও পর্ষদের ভাইস চেয়ারপার্সন ছিলেন মন্ত্রী বীরবাহা হাঁসদা, তিনিও আর ওই পদে থাকছেন না। অন্যদিকে। স্থানীয় দলের কাছে গুরুতব না পেলেও, নতুন গঠিত বোর্ডে জায়গা পেয়েছেন শিলিগুড়ি মহুকুমা পরিষদের সভাধিপতি রোমা রেশমি এক্কা। রোমার পাশাপাশি ফাঁসিদেওয়া বিধানসভার প্রাক্তন বিধায়ক ছোটন কিসকুকেও পর্ষদের সদস্য করা হয়েছে। সাম্প্রতিক কালে তিনি দলীয় কাজ করতেন না। বিধানসভা নির্বাচনের আগে দলের কাজকর্মের প্রতি উদাসীন ব্যক্তিদের কাজে ফেরাতে চাইছে তৃণমূল কংগ্রেস।

ভাইস চেয়ারপার্সনের পদ পেয়ে প্রকাশ চিকবড়াইক সাংবাদিকদের জানিয়েছেন, ‘নতুন বোর্ডের মিটিং হবে আগামী সপ্তাহে। মিটিংয়ে রাজ্যের আদিবাসী অধ্যুষিত জঙ্গলমহল, তরাই-ডুয়ার্সের আদিবাসী জনজাতির উন্নয়নে রূপরেখা তৈরি হবে।’ জানা যাচ্ছে পর্ষদকে আদিবাসী জনজাতীর উন্নয়নের জন্য ৫ কোটি টাকা দিতে চলেছে রাজ্য। প্রাক্তন বোর্ড চেয়ারম্যান বিরসা তিরকি জানিয়েছেন, ‘এখনো বোর্ডের কাছে প্রায় ২.৫ কোটি টাকা রয়েছে। গত মেয়াদে রাজ্যসরকার ১৩ কোটি টাকা বরাদ্দ করেছিল। যা দিয়ে উন্নয়নমূলক নানান কাজ হয়েছে। তবে ৫ কর্মীর ২ বছরের বেতন দেওয়া হয় নি এখনো, নতুন বোর্ড নিশ্চয় তাঁদের বকেয়া মিটিয়ে দেবেন।’


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!