- এই মুহূর্তে দে । শ
- মার্চ ৭, ২০২৫
যাদবপুর নিয়ে বৈঠক ডাকলেন রাজ্যপাল। শুক্র ও রবিতে নাগরিক মিছিলের আহ্বান আন্দোলনরত ছাত্রদের
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা ও চলমান সমস্যা সমাধানের জন্য উদ্যোগ নিয়েছেন ওই শিক্ষাপ্রতিষ্ঠানের আচার্য তথা রাজ্যপাল। গঠন করেছেন তথ্য-অনুসন্ধান কমিটি। শুক্রবার রাজভবনে যাদবপুরকাণ্ড নিয়ে বিশেষ বৈঠক করবেন তিনি, উপস্থিত থাকবেন অসুস্থ উপাচার্য ভাস্কর গুপ্ত? ছাত্রদের লাগাতার বিক্ষোভ জারি রয়েছে।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গত শনিবারের ঘটনার রেশ এখনো কাটেনি, ছাত্ররা লাগাতার বিক্ষোভ-আন্দোলনে সামিল রয়েছেন। কার্যত চলাবস্থা পাঁচতারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। বাংলার রাজনীতির দুনিয়া এই ঘটনাউ উত্তপ্ত হয়েছে। কলকাতা হাইহোর্টের নির্দেশে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, অধ্যাপক ওমপ্রকাশ মিশ্র সহ মোট ৪৮ জনের বিরুদ্ধে পুলিশ মামলা রুজু করেছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের ঘটনা ও চলমান সমস্যা সমাধানের জন্য উদ্যোগ নিয়েছেন ওই শিক্ষাপ্রতিষ্ঠানের আচার্য তথা রাজ্যপাল। গঠন করেছেন তথ্য-অনুসন্ধান কমিটি। শুক্রবার বিকেল ৫টায় রাজভবনে যাদবপুরকাণ্ড নিয়ে বিশেষ বৈঠক করবেন তিনি। উপস্থিত থাকবে বলা হয়েছে উপাচার্যকে। এদিকে ঘটনার পর থেকেই অসুস্থ যাদপুরের ভিসি ভাস্কর গুপ্ত। চিকিৎসকদের পরামর্শে, বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। ফলে রাজ্যপালের ডাকা বৈঠকে উপাচার্য আদৌ শরীরে উপস্থিত থাকবেন না কি ভার্চুয়ালি উপস্থিত হবেন তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।
রাজভবন থেকে বৃহস্পতিবার বিবৃতিতে জানান হয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে রাজ্যপাল তথা আচার্য, ভারপ্রাপ্ত উপাচার্যর কাছ থেকে একটি রিপোর্ট চেয়েছিলেন। ইতিমধ্যে সে রিপোর্ট এসে পৌঁছেছে রাজভবনে। একইভাবে পড়ুয়া এবং শিক্ষকদের তরফেও একাধিক অভিযোগ জমা পড়েছে রাজভবনে। এরইমধ্যে শুক্রবার গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছেন রাজ্যপাল। যাদবপুরের ঘটনা সবদিক খতিয়ে দেখতে তথ্য-অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে।’
অন্যদিকে, ওয়েবকুবার অনুষ্ঠান ঘিরে ক্যাম্পাসে অশান্তির জেরে গত মঙ্গলবার বিচারবিভাগীয় তদন্ত্রের প্রস্তাব দিয়েছেন উপাচার্য। ইউনিভার্সিটির শিক্ষক সংগঠনদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। বৈঠকেই উপাচার্য নির্দেশ দেন, অবিলম্বে ক্যাম্পাসে শান্তি ফেরাতে হবে। তাই সকলকে একসঙ্গে কাজ করার কথাও বলেন তিনি। সেদিনও ক্যাম্পাসে সশরীরে উপস্থিত ছিলেন না ভাস্কর গুপ্ত, ভার্চুয়ালি বৈঠক করেছিলেন। তারপর তাঁর শারীরিক অবস্থার আরো অবনতি ঘটেছে, ফলত আজকেও তাঁর রাজভবনে যাওয়ার সম্ভাবনা ক্ষীণ। উল্টোদিকে, উপাচার্যকে ক্যাম্পাস এসে ছাত্রদের কাছে ক্ষমা চাইতে হবে ও এই ঘটনায় সদর্থক ভূমিকা নিতে হবে — এই দাবিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয় অরবিন্দ ভবনের সামনের ধর্না চালাচ্ছে বিক্ষোভরত ছাত্ররা। কর্তৃপক্ষের উপর চাপ আরো বাড়াতে শুক্রবার দুপুর ৩টে নাগাদ একটি নাগরিক মিছিলের ডাক দিয়েছেন বামপন্থী ছাত্রসংগঠনগুলি। রবিবারও শহরের ২ মিছিলের ডাক দিয়েছেন পড়ুয়ারা। একটি মিছিল শুরু হবে হাজরা থেকে, অপরটি ধর্মতলা থেকে। মিছিল ২টির নন্দন চত্বরে অ্যাকাডেমির সামনে শেষ হওয়ার কথা রয়েছে। পাশাপাশি দাবিদাওয়া পূরণের জন্য সোমবার দুপুর ১ পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন ছাত্র সংগঠনগুলি। এই সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ইগজিকিউটিভ কাউন্সিলের মিটিং করাতে হবে হবে দাবি করেছেন তাঁরা। ছাত্র প্রতিনিধিদের উপস্থিতিতে ওই বৈঠকে সদর্থক ভূমিকা গ্রহণ করা না হলে, অরবিন্দ ভবনে উপাচার্য, সহ-উপাচার্য, রেজিস্ট্রারের অফিস-সহ বিভিন্ন দফতর ওই দিন বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পড়ুয়ারা। তবে পড়ুয়াদের অসুবিধার দিকে লক্ষ্য রেখে ‘কন্ট্রোলার অফ এগজামিনেশন’অফিস ও স্কলারশিপ সেকশন খোলা থাকবে।
❤ Support Us






