Advertisement
  • দে । শ
  • আগস্ট ১০, ২০২৩

সরকারি অনুষ্ঠানে প্রকাশ্যে মদ্যপান করলেন নরেন্দ্র মোদির রাজ্যের মন্ত্রীর, ভাইরাল ভিডিও প্রকাশ্যে আসতেই বিচিত্র সাফাই মন্ত্রীর

আরম্ভ ওয়েব ডেস্ক
সরকারি অনুষ্ঠানে প্রকাশ্যে মদ্যপান করলেন নরেন্দ্র মোদির রাজ্যের মন্ত্রীর, ভাইরাল ভিডিও প্রকাশ্যে আসতেই বিচিত্র সাফাই মন্ত্রীর

নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটের বিজেপি মন্ত্রিসভার কৃষি ও পশুপালন মন্ত্রী রাঘবজি প্যাটেল সরকারি অনুষ্ঠান চলাকালীন মদ্যপান করেছেন বলে অভিযোগ। এই এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হওয়ায় বিজেপি শিবিরে চূড়ান্ত অস্বস্তি শুরু হয়েছে। গেরুয়া শিবিরের এই মন্ত্রী বিচিত্র সাফাই দিয়ে বলছেন, চরণামৃত ভেবে তিনি মদ্যপান করেছেন। মন্ত্রীর এই বক্তব্যে বিষয়টি আরও জটিল হয়ে উঠেছে।

বুধবার, নর্মদা জেলায় বিশ্ব আদিবাসী দিবস উদযাপনের আয়োজন করা হয়েছিল। সরকারি এই কর্মসূচিতে হাজির ছিলেন গুজরাটের কৃষি ও পশুপালন মন্ত্রী রাঘবজি প্যাটেল। অনুষ্ঠান চলাকালে তাকে দেশি মদ দেওয়া হয় যা তিনি পান করেন। আর এই ভিডিও’ই ভাইরাল হয়ে গিয়েছে। পরে মন্ত্রীকে জিজ্ঞাসা করা হলে তাঁর সাফ জবাব, পূজার এই প্রথা সম্পর্কে তিনি অবগত নন। চরণামৃত খাচ্ছেন ভেবেই তিনি মদ্য পান করেছেন।

এদিকে এই ঘটনার ভিডিও নিমেষে ভাইরাল হয়ে যায়। ওই ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, পুরোহিত মন্ত্রীর হাতের থাকা পাতায় মদ ঢেলে দিতেই তিনি তা পান করে নিচ্ছেন। এর পরপরই বিজেপি নেতারা তৎক্ষণাৎ মন্ত্রীকে থামান। স্থানীয় বিজেপি নেতাদের বলতে শোনা যায় “এটি পান করার জন্য নয়, এটা দেবতাকে উৎসর্গ করার জন্য।” এ বিষয়ে মন্ত্রীকে বলতে শোনা যায়, “এটা আমাকে আগে বলা উচিত ছিল এবং তারপর তিনি পাতার কাপ মাটিতে ফেলে দেন।”

এদিকে এই অনুষ্ঠানের পর সাংবাদিকরা তাঁকে ছেঁকে ধরলে সাংবাদিকদের প্যাটেল বলেন, “আমি উপজাতীয় রীতিনীতি সম্পর্কে অজ্ঞ…এটাই আমার প্রথমবার এই জাতীয় অনুষ্ঠানে অংশ নেওয়া। আমাদের আচার-অনুষ্ঠানে আমাদের হাতে চরণামৃত দেওয়া হয় এবং তা সেবন করা হয়। আমি ভেবেছিলাম এটা চরণামৃত, আচার-অনুষ্ঠানের অংশ।” অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, রীতি অনুযায়ী মন্ত্রীকে পূজার পাতায় মদ পরিবেশন করা হয়েছিল, কিন্তু তিনি এটিকে চরণামৃত ভেবে পান করে নেন। এতে মন্ত্রীর কোনো দোষ নেই। তিনি না বুঝে মদ্যপান করে ফেলেছেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!