- এই মুহূর্তে বি। দে । শ
- অক্টোবর ১০, ২০২৫
এইচ–১বি ভিসায় আরও বিধিনিষেধ করছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন
ফি বৃদ্ধির পর এইচ–১বি ভিসায় আরও বিধিনিষেধের পরিকল্পনা করছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এই ভিসা প্রোগ্রামের সংস্কারের লক্ষ্যে নিয়োগকর্তারা কীভাবে পারমিট ব্যবহার করতে পারবেন এবং কারা এর জন্য যোগ্য হবেন তার ওপর অতিরিক্ত অভিবাসন বিধিনিষেধ আরোপের পরিকল্পনা করছে।
এই ব্যাপারে ট্রাম্প প্রশাসনের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এইচ–১বি ভিসা পরিবর্তনের জন্য একটা নিয়ম পরিবর্তনের প্রস্তাব করেছে। ‘এইচ–১বি নন–ইমিগ্র্যান্ট ভিসা ক্লাসিফিকেশন প্রোগ্রাম সংস্কার’ শিরোনামে ফেডারেল রেজিস্টারে আনুষ্ঠানিকভাবে তালিকাভুক্ত প্রস্তাবগুলিতে বেশ কয়েকটি প্রযুক্তিগত দিক অন্তর্ভুক্ত রয়েছে। এরমধ্যে রয়েছে ক্যাপ ছাড়ের জন্য যোগ্যতা পর্যালোচনা করা, নিয়ম লঙ্ঘনকারী নিয়োগকর্তাদের জন্য আরও বেশি তদন্তের ব্যবস্থা এবং তৃতীয় পক্ষের নিয়োগের ওপর তদারকি বৃদ্ধি।
হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ কোন নিয়োগকর্তা এবং পদগুলিকে সম্ভাব্যভাবে সংকুচিত করার বা অব্যাহতি দেওয়ার পরিকল্পনা করছে, তা স্পষ্ট নয়। তবে ট্রাম্প প্রশাসন যদি অব্যাহতির সীমা পরিবর্তন করে, তাহলে এই পদক্ষেপ অলাভজনক গবেষণা সংস্থা, বিশ্ববিদ্যালয় এবং স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলিকে প্রভাবিত করতে পারে। প্রস্তাবে বলা হয়েছে, ‘এই পরিবর্তনগুলি এইচ–১বি নন–ইমিগ্র্যান্ট প্রোগ্রামের অখণ্ডতা উন্নত করার এবং মার্কিন কর্মীদের মজুরি এবং কাজের পরিবেশকে আরও ভালভাবে সুরক্ষিত করার উদ্দেশ্যে করা হচ্ছে।’ এই পরিবর্তনগুলি মার্কিন যুক্তরাষ্ট্রে কাজ করার প্রত্যাশী হাজার হাজার ভারতীয় ছাত্র এবং তরুণ পেশাদারদের ওপর প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে। এবছর ডিসেম্বর মাস এই নিয়ম কার্যকর হবে।
ঐতিহ্যবাহী এইচ–১বি একটা অস্থায়ী ভিসা বিভাগ। এটা ভারতীয়সহ উচ্চদক্ষতা সম্পন্ন বিদেশী নাগরিকদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ এই ভিসা সাধারণত স্থায়ী বসবাস (গ্রিন কার্ড) পাওয়ার আগে দীর্ঘমেয়াদে আমেরিকায় কাজ করার একমাত্র ব্যবহারিক উপায়। ১৯৯০ সালের ইমিগ্রেশন আইন দ্বারা তৈরি এইচ–১বি ভিসা মার্কিন কোম্পানিগুলিকে এমন প্রযুক্তিগত দক্ষতা সম্পন্ন লোকদের নিয়ে আসার অনুমতি দেওয়ার জন্য তৈরি করা হয়েছে, যাদের মার্কিন যুক্তরাষ্ট্রে খুঁজে পাওয়া কঠিন।
যারা স্থায়ীভাবে মার্কিন মুলুকে থাকতে চান, তাদের জন্য এই ভিসা নয়। তবে বিভিন্ন অভিবাসন স্ট্যাটাসে স্থানান্তরিত হওয়ার পরে কিছু লোক শেষ পর্যন্ত এই ভিসা নিয়েই থেকে যায়। তবে মার্কিন সরকার এইচ–১বি ভিসার বার্ষিক সীমা ৬৫ হাজার ডলার নির্ধারণ করেছে। মার্কিন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর বা উচ্চতর ডিগ্রিধারী ব্যক্তিদের জন্য ২০ হাজার ডলার ছাড় রয়েছে। এই ভিসাগুলি লটারির মাধ্যমে বিতরণ করা হয়। কিছু নিয়োগকর্তা, যেমন বিশ্ববিদ্যালয় এবং অলাভজনক সংস্থা, এই নিয়মের বাইরে।
❤ Support Us








