- এই মুহূর্তে বি। দে । শ
- ফেব্রুয়ারি ১৫, ২০২৫
বন্দি মুক্তি প্রক্রিয়া শুরু। ৩ পণবন্দিদের বিনিময়ে আটক ৩৬৯ ফিলিস্তিনিকে ছাড়ার প্রতিশ্রুতি দিল ইজরায়েল
মিশর ও কাতারের সফল মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল ইজরায়েল ও হামাস। শনিবার ৩ ইসরায়েলি জিম্মি,র ইয়ার হর্ন, সাগুই দেকেল-চেন এবং সাশা ত্রুফানভকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্টি হামাস।
যুদ্ধে বিধস্ত ফিলিস্তিন। গাজা উপত্যকা যেন ধ্বংসস্তূপ। এরইমধ্যে যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী শনিবার ইজরায়েলের ৩ জিম্মি — সাশা ত্রুফানভ, সাগুই দেকেল-চেন এবং লায়ার হর্নকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। এর বদলে ৩৬৯ ফিলিস্তিনি বন্দিকে তাঁদের কারাগার থেকে মুক্তি দেবে জেরুজালেম। এদিন স্থানীয় সময় সকাল ১০টার দিকে গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা রেডক্রসের প্রতিনিধিদের হাতে বন্দিদের তুলে দেওয়া হয়। এমনকি মঞ্চে পণবন্দীদের কিছু বলতে অনুরোধ করে হামাসের সদস্যরা। পরে আইডিএফ এবং ইজরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেটের কর্মকর্তারা তাঁদের নিজেদের দেশে নিয়ে যান। দীর্ঘদিন পরে পরিবারের সাথে সাক্ষাৎয়ের সময় আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়।
গত সপ্তাহে হঠাৎ করে বন্দিদের মুক্তি স্থগিত ঘোষণা করেছিল হামাস। সশস্ত্র গোষ্ঠীটি বলেছিল, ইসরায়েল জিম্মি চুক্তির শর্ত ভঙ্গ করায় তারা জিম্মিদের মুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করছে। হামাস ওই সময় জানায়, ইজরায়েল গাজায় পর্যাপ্ত ত্রাণ ঢুকতে দিচ্ছে না, প্রবেশ করতে দিচ্ছে না ভারী সরঞ্জাম। যেগুলো দিয়ে ধ্বংসস্তূপ সরানোর কাজ করা হবে। এছাড়া তাঁবু ও অস্থায়ী বাড়ি প্রবেশেও ইজরায়েল বাধা প্রদান করছিল বলে জানায় হামাস। তাঁদের তরফে আরো দাবি করা হয়েছিল, ইজরায়েল যুদ্ধবিরতি চুক্তির বেশ কিছু শর্ত লঙ্ঘন করেছে। শান্তিচুক্তির পরেও নেতানিয়াহুর সেনার গুলিতে মৃত্যু হয়েছে নিরীহ ফিলিস্তিনিদের। আরো অভিযোগ, প্যালেস্তিনীয়দের উত্তর গাজায় ফিরতে বাধা দেওয়া হচ্ছে। ফলে যুদ্ধবিরতিটি ভেস্তে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। ১৫ ফেব্রুয়ারির মধ্যে পণবন্দিদের মুক্তি না দিলে যুদ্ধবিরতি প্রত্যাহার, হামাসকে হুঁশিয়ারি দিয়েছিলেন নেতানিয়াহু। কিন্তু শেষ পর্যন্ত বন্দিদের মুক্তি দিতে চলেছে উভয় পক্ষ। ২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলের ভূখণ্ডে হামলা চালিয়ে যে আড়াই শতাধিক মানুষকে গাজায় নিয়ে এসেছিল হামাস, তাদের মধ্যে এরাও ছিলেন। দীর্ঘ ১৬ মাস পর মুক্তির আস্বাদ উপভোগ করছেন তাঁরা।
অন্যদিকে ৩৬৯ জন ফিলিস্তিনি মুক্তির অপেক্ষায় প্রহর গুনছেন। ফিলিস্তিনি কারাবন্দিদের সহায়তা প্রদানকারী সংস্থা প্রিজনার্স মিডিয়া অফিস বিবৃতি দিয়ে বলা হয়েছে, শনিবার মুক্তির অপেক্ষা থাকা কারাবন্দিদের মধ্যে ৩৩৩ জনই গাজার বাসিন্দা। ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর অভিযান শুরুর পর বিভিন্ন সময়ে গ্রেপ্তার করা হয়েছিল তাদের। বাকি ৩৬ জন যাবজ্জীবন কারাবাসের সাজাপ্রাপ্ত।
গত ১৯ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি শুরুর পর থেকে গত ৫ দফায় মোট ১৬ জন জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস, বিনিময়ে ৭৬৬ জন ফিলিস্তিনি কারাবন্দিকে মুক্তি দিয়েছে ইজরায়েল। তবে, আরও অনেকে বন্দী রয়েছে এবং তাঁদের মুক্তি নিশ্চিত করার জন্য প্রচেষ্টা অব্যাহত রেখেছে দুই পক্ষই। ইজরায়েলে অক্টোবর হামলায় ১২০০ জনকে হত্যা করেছিল হামাস, একইসঙ্গে ২৫১ জনকে পণবন্দি করে ফিলিস্তিনে নিয়ে এসেছিল তাঁরা। হামলার জবাব দিয়ে ও বন্দিদের উদ্ধার করতে টানা ১৫ মাস ধরে ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী ভয়াবহ হামলা চালিয়েছে গাজা উপত্যকায়। নিহত হয়েছেন ৪৮ হাজারেরও বেশি মানুষ, যার মধ্যে অধিকাংশ শিশু ও নারী। আহত হয়েছেন লক্ষাধিক মানুষ। বোমার আঘাতে বিশাল এক ধ্বংস্তূপে পরিণত হয়েছে গাজা। সেখানকার পরিস্থিতি এই মুহূর্তে ভয়াবহ, হাজার হাজার মানুষ গৃহহীন এবং খাদ্য, জল এবং বিদ্যুৎ নেই। যুদ্ধবিরতি লঙ্খন করে এখনো চলছে ইজরায়েলের বোমা বিস্ফোরণ। আন্তর্জাতিক সংস্থাগুলি অবিলম্বে এই সহিংসতা বন্ধ করার এবং সব পক্ষকে একটি স্থায়ী যুদ্ধবিরতির দিকে এগিয়ে আসবার আহ্বান জানিয়েছে।
❤ Support Us








