Advertisement
  • বৈষয়িক
  • জুলাই ১, ২০২৩

দুই সংস্থার যোগে চারে এচডিএফসি, সামনে শুধু মার্কিন তিন ব্যাঙ্ক

আরম্ভ ওয়েব ডেস্ক
দুই সংস্থার  যোগে চারে এচডিএফসি,  সামনে শুধু মার্কিন তিন ব্যাঙ্ক

সংযুক্তিকরণের মাধ্যমে বিশ্বের সবচেয়ে সম্পদশালী ব্যাঙ্কের তালিকায় চতুর্থ স্থানে উঠে এল এইচডিএফসি। পিছনে চিনের দুই সংস্থা এগ্রিকালচারাল ব্যাঙ্ক এবং কনস্ট্রাকশন ব্যাঙ্ক। সামনে রয়েছে কেবলমাত্র তিনটি সংস্থা যাদের মধ্যে রয়েছে, মর্গ্যান চেজ়, আইসিবিসি, ব্যাঙ্ক অফ আমেরিকা। অর্থনৈতিক বিশেষজ্ঞরা জানিয়েছেন, শুধু বিনিয়োগকারীরা নয়, একত্রীকরণের মাধ্যমে বাড়বে সংস্থার গ্রাহকের সংখ্যা। আরো সম্প্রসারিত হতে পারবে  সংগঠনটি।

এপ্রিল মাসেই শোনা গিয়েছিল এইচডিএফসি ও হাউজিং ডেভেলপমেণ্ট ফিনান্স কর্পোরেশানের একত্রীকরনের কথা। যা বাস্তবায়িত হল শনিবার, ১ জুলাই থেকে। ব্লুমবার্গের হিসেব অনুযায়ী সংস্থার মোট সম্পত্তির পরিমাণ গিয়ে দাঁড়াল ১৭২ বিলিয়ন ডলারে। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ১ লক্ষ ৪১ হাজার কোটি টাকা। দুই আর্থিক প্রতিষ্ঠান মিশে গেলে ব্যাঙ্কের শাখা নেটওয়ার্কের সংখ্যা হবে ৮,৩০০। ব্যাঙ্কের কর্মী সংখ্যা হবে ১৭৭,০০০-র বেশি যা প্রায় ১২ কোটি গ্রাহককে পরিষেবা দেওয়ার ক্ষমতা সম্পন্ন হল।

দুই সংস্থার একত্রীকরণের ফলে বাজারে প্রতিযোগিতা আরও বাড়বে মনে করছেন শেয়ার বাজার বিশেষজ্ঞরা। বাড়বে আরো বেশি বিনিয়োগ। যার আভাস গতকাল কিছুটা পাওয়া গিয়েছে। এইচডিএফসি এএমসির বাজারদর বৃদ্ধি পেয়েছে প্রায় ১২ শতাংশ যা নিফটি নেক্সট ৫০ সেক্টরের সংস্থাগুলির মধ্যে সর্বোচ্চ। রবিবার বম্বের স্টক এক্সচেঞ্জ বন্ধ থাকবে। তাই কোনো বড়ো পরিবর্তনের সম্ভাবনা আপাতত  নেই। তাই শেয়ারের দামে ওপরের দিকেই থাকবে চতুর্থ স্থানে উঠে আসা সংস্থাটি।


  • Tags:
❤ Support Us
ভেসে যায় নধরের ভেলা, ভেসে যায় বেহুলা পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
ঈশানবঙ্গের শক্তি পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
error: Content is protected !!