Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • জানুয়ারি ২১, ২০২৫

দেশের হয়ে প্রথম ম্যাচ খেলতে নেমেই হ্যাটট্রিক বৈষ্ণবীর, মহিলাদের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে সুপার সিক্সে ভারত

আরম্ভ ওয়েব ডেস্ক
দেশের হয়ে প্রথম ম্যাচ খেলতে নেমেই হ্যাটট্রিক বৈষ্ণবীর, মহিলাদের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে সুপার সিক্সে ভারত

মহিলাদের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সহজ জয়। দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার বিরুদ্ধেও দাপট অব্যাহত। মালয়েশিয়াকে ১০ উইকেটে হারিয়ে সুপার সিক্সে জায়গা করে নিল ভারত। দেশের হয়ে প্রথম ম্যাচ খেলতে নেমেই হ্যাটট্রিক বৈষ্ণবী শর্মার। দুরন্ত বোলিং ৫ রানে ৫ উইকেট তুলে নেন তিনি।

টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক নিকি প্রসাদ। ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের মতোই এদিনও শুরু থেকেই দাপট ভারতীয় বোলারদের। ১৪.৩ ওভারে মাত্র ৩১ রানে গুটিয়ে যায় মালয়েশিয়া। মালয়েশিয়ার কোনও ব্যাটারই দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি। সর্বোচ্চ রান আসে অতিরিক্ত থেকে। ভারতীয় বোলারারা ১১ রান অতিরিক্ত দিয়েছেন। মালয়েশিয়ার হয়ে সর্বোচ্চ রান করেন নূর আলিয়া ও হুসানা। দুজনেই ৫ রান করে করেন। মালয়েশিয়ার ইনিংসে একমাত্র বাউন্ডারি আসে নূর আলিয়ার ব্যাট থেকে।

ভারতের বৈষ্ণবী শর্মা বিধ্বংসী বোলিং করেন। ৪ ওভারে ৫ রান দিয়ে ৫ উইকেট নেন তিনি। বৈষ্ণবী ভারতের হয়ে প্রথম ম্যাচ খেলতে নেমেই হ্যাটট্রিক করলেন। এছাড়া আয়ুশি শুক্লা ৩.৩ ওভারে ১টি মেডেন-সহ ৮ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন। ২ ওভারে ১টি মেডেন-সহ ৫ রানের বিনিময়ে ১টি উইকেট নেন ভিজে যোশিতা।

জবাবে কোনও উইকেট না হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ৩২ রান সংগ্রহ করে নেয় ভারত। ১২ বলে ২৭ রান করে অপরাজিত থাকেন গঙ্গাদি তৃষা। তিনি ৫টি বাউন্ডারি হাঁকান। ৫ বলে ৪ রান করেন জি কমলিনী। এই জয়ের ফলে অনূর্ধ্ব-১৯ টি২০ বিশ্বকাপে সুপার সিক্সের টিকিটও নিশ্চিত করে ফেলল ভারতীয় মহিলা দল।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!