Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুলাই ৫, ২০২৩

এনসিপির ‘পাওয়ার’ নিয়ে যুযুধান দুই শিবির । নির্বাচন কমিশনে ক্যাভিয়েট দাখিল কাকার, পাল্টা চাল অজিতের

আরম্ভ ওয়েব ডেস্ক
এনসিপির ‘পাওয়ার’ নিয়ে যুযুধান দুই শিবির । নির্বাচন কমিশনে ক্যাভিয়েট দাখিল কাকার, পাল্টা চাল অজিতের

মহারাষ্ট্রে এখন কাকা ভাইপো রাজনৈতিক লড়াই বেশ বড়ো আকার নিতে চলেছে। কাকা শরদ পাওয়ার এখন ভাইপোর হাত থেকে দলের নাম ও প্রতীক ছিনিয়ে নেওয়া আটকাতে জাতীয় নির্বাচন কমিশনে ক্যাভিয়েট করেছেন। ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি বা এনসিপি সঙ্কটের এটাই সর্বশেষে পরিস্থিতি। এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার দলীয় প্রতীক এবং নাম নিয়ে নির্বাচন কমিশনে একটি ক্যাভিয়েট দাখিল করেছেন। এনসিপির ভোটের প্রতীক একটি অ্যানালগ অ্যালার্ম ঘড়ি। সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্ট বলছে, শরদ পাওয়ার শিবির নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছে, নির্বাচন কমিশন এই বিষয়ে কোনও আবেদন পেলে প্রথমেই যেন তাদের কথা শোনা হয়। অজিত পাওয়ার এবং শরদ পাওয়ার উভয়েই উভয়কে দল থেকে বহিষ্কার করার এবং চলমান লড়াইয়ের মধ্যে তাঁদের আধিপত্য জাহির করার চেষ্টা করার একদিন পরেই জাতীয় নির্বাচন কমিশনের কাছে ক্যাভিয়েট দাখিল করেছেন শরদ পাওয়ার ।

অজিত পাওয়ার এখন শিন্দের নেতৃত্বাধীন শিবসেনা এবং রাজ্যের দ্বিতীয় উপ-মুখ্যমন্ত্রী হওয়ার জন্য ডেপুটি সিএম দেবেন্দ্র ফড়নাভিসের সাথে হাত মিলিয়েছেন। বুধবার ,৫ জুলাই তাঁকে সমর্থনকারী দলের বিধায়কদের নিয়ে একটি বৈঠক ডেকেছেন অজিত পাওয়ার। এই বৈঠকের পরে, অজিত পাওয়ার গোষ্ঠী এনসিপি দলীয় প্রতীক এবং নাম দাবি করতে নির্বাচন কমিশনের কাছে যেতে পারে বলে জানা যাচ্ছে। শহরতলির বান্দ্রার ভুজবল নলেজ সিটিতে বৈঠকটি অনুষ্ঠিত হবে।

অন্য দিকে অজিত পাওয়ারকে আটকাতে আজই দুপুর ১টায় জরুরি বৈঠক ডেকেছেন শরদ পাওয়ার। প্রবীণ এই নেতা মুম্বাইয়ের যশবন্তরাও চ্যাবন কেন্দ্রে তাঁর সাথে থাকা বিধায়কদের নিয়েই এই বৈঠক করবেন বলে জানা যাচ্ছে।

এদিকে, যুযুধান দুই মামা-ভাগ্নের পক্ষের মধ্যে পোস্টার যুদ্ধ অব্যাহত রয়েছে, কারণ শরদ পাওয়ার এবং অজিত পাওয়ার উভয়ের সমর্থকরাই প্রমাণ করার চেষ্টা করছেন যে এনসিপি-র নিয়ন্ত্রণের তাঁদের নেতাদের হাতেই উপরে রয়েছে।

শরদ পাওয়ার মঙ্গলবার, ৪ জুলাই একটি স্পষ্ট বার্তা পাঠিয়েছেন যে তাঁর নেতৃত্বাধীন দলটিই আসল এনসিপি এবং তিনি জোর দিয়ে বলেছেন, দল এবং দলের উত্তরাধিকার তাঁরই। শরদ পাওয়ার স্পষ্টভাবে ইঙ্গিত দিয়েছিলেন যে যারা তাঁর আদর্শকে “বিশ্বাসঘাতকতায় বিদ্ধ” করেছে তাদের উচিত নয় তাঁর ছবি ব্যবহার করা। শরদ পাওয়ার সাংবাদিকদের বলেছেন, “কেবল যে দলের আমি জাতীয় সভাপতি এবং জয়ন্ত পাটিল, রাজ্য সভাপতি, তাঁরাই আমার ছবি ব্যবহার করতে পারেন।” প্রসঙ্গত অজিত পাওয়ার এখনও শরদ পাওয়ারের ছবি ব্যবহার করছেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!