Advertisement
  • বৈষয়িক
  • এপ্রিল ২৭, ২০২৩

জিও সিনেমায় হ্যারি পটার , গেম অফ থ্রোনস সহ হলিউডের একাধিক বিখ্যাত ছবি, সৌজন্যে ভায়াকমের সঙ্গে এইচবিও, ওয়ার্নার ব্রাদার্সের স্বাক্ষরিত চুক্তি

আরম্ভ ওয়েব ডেস্ক
জিও সিনেমায় হ্যারি পটার , গেম অফ থ্রোনস সহ হলিউডের একাধিক বিখ্যাত ছবি, সৌজন্যে ভায়াকমের সঙ্গে এইচবিও, ওয়ার্নার ব্রাদার্সের  স্বাক্ষরিত চুক্তি

জিও ব্যবহারকারীদের জন্য সুসংবাদ। আর কিছুদিন পর নিজেদের মুঠোফোনে দর্শকরা দেখতে পাবেন গেমস অফ থ্রোনস, লর্ড অফ রিংস, হ্যারি পটার সিরিজ সহ হলিউডের একাধিক সাড়া জাগানো ছবি। রিল্যায়ান্সের সাম্প্রতিক ঘোষণাকে ঘিরে দর্শক মহলে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে।

রিল্যায়ান্স গোষ্ঠীর অন্যতম অংশীদার ভায়াকম ১৮ এইচবিও এবং ওয়ার্নার ব্রাদার্সের মতো আন্তর্জাতিক বিনোদন সংস্থার সংগে চুক্তি বদ্ধ হতে চলেছে। চুক্তি বিষয়ে বিশদে কিছু জানা যায়নি। তবে সংবাদ সংস্থায় প্রকাশিত খবর অনুযায়ী এই দুই সংস্থায় অর্থ বিনিয়োগ করলে আম্বানি গোষ্ঠীর বিনিয়োগের পরিমাণ ১৩. ৫ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। কোম্পানি সূত্রে জানা যাচ্ছে, আমেরিকায় যেসমস্ত ফিল্ম ও টিভি সিরিজ যে সময়ে সম্প্রচারিত হয়। ঠিক একই সময়ে জো সিনেমাতে দর্শকরা দেখতে পাবেন হলিউডের যাবতীয় জনপ্রিয় ছবি।

ওটিটি প্ল্যাটফর্মের জগতে নেটফ্লিক্স, আমাম্যাজন প্রাইম যথেষ্ট জনপ্রিয়। পিছিয়ে নেই ডিজনি হটস্টার। এইসমস্ত অ্যাপ ব্যবহার করে বিশ্বের বিভিন্ন রকমের ছবির সঙ্গে পরিচিত হন দর্শকরা। ভায়াকমের সঙ্গে সম্পাদিত চুক্তির সাফল্যের সঙ্গে রূপায়িত হলে জিও সিনেমা বাকি ওটিটি গুলোকে প্রতিযোগিতার দৌড়ে অনেক পিছনে ফেলে দিতে পারে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!