Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জানুয়ারি ১০, ২০২৫

বিজেপির প্রাক্তন বিধায়কের বাড়িতে টাকার পাহাড়, পুকুরে কুমির ! চক্ষু চরকগাছ আয়কর কর্তাদের

আরম্ভ ওয়েব ডেস্ক
বিজেপির প্রাক্তন বিধায়কের বাড়িতে টাকার পাহাড়, পুকুরে কুমির ! চক্ষু চরকগাছ আয়কর কর্তাদের

ব্যবসায় আয়কর ফাঁকি দেবার অভিযোগ ছিল বিজেপি নেতার বিরুদ্ধে। বাড়ি তল্লাসিতে প্রচুর সোনা, কয়েক কোটি টাকা, বেনামি গাড়ির সঙ্গে মিলল ৩ কুমির।

মধ্যপ্রদেশের প্রাক্তন বিজেপি বিধায়ক হরবংশ সিং রাঠোরের বিড়ির ব্যবসা রয়েছে, এই ব্যবসার তিনি ১৫৫ কোটি টাকা আয়কর ফাঁকি দিয়েছেন। একই অভিযোগ প্রাক্তন কাউন্সিলর রাজেশ কেশরোয়ানির বিরুদ্ধে। যার ফলে রবিবার দুজনের বাড়িতেই তল্লাশি চালান হয় আয়কর বিভাগের কর্তারা। রাঠোরের বাড়িতে আয়কর বিভাগের সফল তল্লাসিতে মিলল প্রচুর সোনার গহনা, কয়েক ৩ কোটি টাকা, বেনামী গাড়ি বাজেয়াপ্ত করাহয়। তবে কর্তাদের হতবাক করে তাঁর বাড়ির পুকুরে দেখা মিলেছে ৩ টি কুমিরের।

এবার কুমির তদন্তে নেমেছে প্রশাসন। কোথা থেকে প্রাণিগুলো এলো, বিধায়ক শখের বসে সেগুলিকে পুষতেন না কি এর নেপথ্যে তাঁর অন্য উদ্দেশ্য আছে তা খতিয়ে দেখা হচ্ছে। বনবিভাগকে খবর দেওয়া হয়েছে। একইসঙ্গে, তাঁর বাড়ি থেকে যে বেনামি বিদেশি গাড়িগুলি উদ্ধার হয়েছে সে নিয়ে তদন্দ শুরু করেছে পরিবহণ বিভাগ।

২০১৩ সালে মধ্যপ্রদেশের সাগর জেলার বাসিন্দা হরবংশ সিং রাঠোর বিজেপির টিকিটে ভোটে জিতে বিধায়ক হয়েছিলেন। ছিলেন দলের জেলা সভাপতি। রাজনীতির কাজকর্মের পাশাপাশি তাঁর বিড়ির ব্যবসা আছে। এছাড়াও নির্মাণ ব্যবসার সঙ্গেও যুক্ত তিনি। তাঁর বাবা হরনাম সিং রাঠোর একসময় মধ্যপ্রদেশ সরকারের মন্ত্রী ছিলেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!