Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • মার্চ ২৫, ২০২৬

হংকংয়ের বিরুদ্ধে ভারতীয় দলে নেই সুনীল, বাংলা থেকে সুযোগ পেলেন রহিম আলি

আরম্ভ ওয়েব ডেস্ক
হংকংয়ের বিরুদ্ধে ভারতীয় দলে নেই সুনীল, বাংলা থেকে সুযোগ পেলেন রহিম আলি

এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের শেষ ম্যাচে ৩১ মার্চ কোচিতে হংকংয়ের বিরুদ্ধে মাঠে নামবে ভারত। হংকং ম্যাচের জন্য ২৩ জন ফুটবলারের নাম ঘোষণা করেছেন জাতীয় দলের চিফ কোচ খালিদ জামিল। সুনীল ছেত্রিকে দলে রাখা হয়নি। বাংলা থেকে একমাত্র সুযোগ পেয়েছেন রহিম আলি। মোহনবাগান থেকে রয়েছেন ৫ ন ফুটবলার। ইস্টবেঙ্গল থেকে ডাক পেয়েছেন ৩ জন। যদিও এই ৮ ফুটবলারই ভিন রাজ্যের।

আগেই এএফসি এশিয়ান কাপের মূলপর্বের লড়াই থেকে ছিটকে গেছে ভারত। সেই অর্থে হংকংয়ের বিরুদ্ধে ম্যাচ বলতে গেলে নিয়মরক্ষার। একমাত্র গুরুত্ব ফিফা র‌্যাঙ্কিং ভাল করা। তাই দলে সুনীল ছেত্রিকে রেখে তাঁর ওপর বাড়তি ধকল চাপানোর পথে হাঁটেননি খালিদ। অবশ্য এএফসি এশিয়ান কাপের মূল পর্বে ওঠার দৌড় থেকে ছিটকে যাওয়ার পর সুনীলও জানিয়েছিলেন, আর ভারতীয় দলে খেলার আগ্রহ তাঁর নেই। বরং তাঁর জায়গায় নবীন ফুটবলাররা সুযোগ পাক। ফরোয়ার্ডে রহিম আলির পাশাপাশি ভারতীয় নাগরিকত্ব নেওয়া রায়ান উইলিয়ামসকে দলে রেখেছেন খালিদ জামিল।

রহিম আলি ছাড়া আর কোনও বাঙালি ফুটবলার জাতীয় দলে ডাক পাননি। ২৩ জনের দলে ডাক পাওয়া ফুটবলাররা হলেন:‌ গুরপ্রীত সিং, আলবিনো গোমস, বিশাল কাইথ (‌গোলকিপার)‌, অভিষেক সিং, আকাশ মিশ্র, আনোয়ার আলি, বিজয় ভার্গিস, নিখিল পুজারি, রাহুল বেকে, রোশন সিং, সন্দেশ ঝিঙ্গান (‌ডিফেন্ডার)‌, আশিক কুরুনিয়ান, দানিশ ফারুক, জিকসন সিং, আপুইয়া, সাহাল (‌মিডফিল্ডার)‌, এডমুন্ড লালরিনডিকা, ফারুক চৌধুরী, ছাংতে, লিস্টন কোলাসো, মনবীর সিং, রহিম আলি, রায়ান উইলিয়ামস (‌ফরোয়ার্ড)‌।

চেন্নাইন এফসি ম্যাচে চোট পাওয়ায় এফসি গোয়া মিডফিল্ডার আয়ুষ ছেত্রীকে দলে রাখেননি খালিদ জামিল। কারণ হংকংয়ের সঙ্গে এই শেষ ম্যাচ জিতে কোনও লাভ নেই। প্রথমে মানোলো মারকোয়েজ ও পরে কোচের দায়িত্বে এসে ভারতীয় দলকে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে ভাল জায়গায় নিয়ে ব্যর্থ হয়েছেন খালিদ জামিল। এখনও পর্যন্ত ৫টি ম্যাচ খেলে ৩টি হেরে ও ২ টিতে ড্র করে ২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের একবারে শেষে রয়েছে ভারত। এই গ্রুপ থেকে ইতিমধ্যেই ১১ পয়েন্ট নিয়ে মূল পর্বে কোয়ালিফাই করেছে সিঙ্গাপুর। ৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে থাকা হংকং এশিয়ান কাপের মূল পর্বে ওঠার দৌড়ে ছিটকে গেছে। তাই ভারতের মতো হংকংয়ের কাছেও এটা নিয়মরক্ষার ম্যাচ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!