- প্রচ্ছদ রচনা
- মে ২৩, ২০২২
বাংলাসহ বহু আঞ্চলিক ভাষায় স্বাগতম, জাপানে পা দিয়েই বিপুল সাড়া পেলেন মোদি! উঠল নতুন স্লোগান
কোয়াড শীর্ষ সম্মেলনে যোগ দিতে দু’ দিনের সফরে জাপান গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এই সফরের মাঝেই তাঁর সঙ্গে মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনেরেও সাক্ষাৎ হওয়ার কথা৷ পাশাপাশি এই সফরে ভারতে বিনিয়োগ টানতেও উদ্যোগী হবেন প্রধানমন্ত্রী৷ সুজুকি, সফটব্যাঙ্কের মতো বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁর৷ এ ছাড়াও জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন নমো৷ অস্ট্রেলিয়ার নব নির্বাচিত প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিসের সঙ্গেও বৈঠকে বসবেন নরেন্দ্র মোদি৷
মোদিকে স্বাগত জানাতে প্রচুর প্রবাসী ভারতীয় বিমানবন্দরে ভিড় করেছিলেন৷ জাপানে ‘ভারত মাতা কা শের’ স্লোগান দিয়ে স্বাগত জানানো হল প্রধানমন্ত্রীকে৷ শোনা গেল জয় শ্রীরাম স্লোগানও৷ ভারতের বিভিন্ন আঞ্চলিক ভাষায় স্বাগতম লেখা প্ল্যাকার্ড নিয়ে বিমানবন্দরে ভিড় করেছিলেন প্রবাসী ভারতীয়রা৷ তার মধ্যে ছিল বাংলাও৷ তাঁদের সঙ্গে কথাও বলেন নরেন্দ্র মোদি৷ একটি জাপানি সংবাদপত্রে দু’ দেশের সম্পর্ক নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লেখাও প্রকাশিত হয়েছে৷ সেখানে মোদি লিখেছেন, ‘আমাদের সম্পর্ক শান্তি, স্থায়িত্ব এবং সমৃদ্ধির লক্ষ্যে৷ এই বিশেষ বন্ধুত্ব ৭০ বছর পূরণ করল৷’
❤ Support Us








